এক্সপ্লোর

IND vs AUS: কেমন পিচে হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ? কী রিপোর্ট পেশ করল আইসিসি?

Border Gavaskar Trophy: তৃতীয় টেস্টটি হয়েছিল ব্রিসবেনে। চতুর্থ ম্যাচটি মেলবোর্ন ও পঞ্চম তথা শেষ ম্য়াচটি হয়েছিল সিডনিতে। এই পাঁচটি ভেন্যুর পিচ রিপোর্ট এবার প্রকাশ করল আইসিসি।

দুবাই: বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) পাঁচটি ভেন্যুতে খেলতে নেমেছিল ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। প্রথম টেস্টটি হয়ছিল পারথে। দ্বিতীয় টেস্টটি ছিল গোলাপি বলের দিন রাতের টেস্ট (Day Night Test)। সেটি হয়েছিল অ্য়াডিলেডে। তৃতীয় টেস্টটি হয়েছিল ব্রিসবেনে। চতুর্থ ম্যাচটি মেলবোর্ন ও পঞ্চম তথা শেষ ম্য়াচটি হয়েছিল সিডনিতে। এই পাঁচটি ভেন্যুর পিচ রিপোর্ট এবার প্রকাশ করল আইসিসি। যাতে দেখা যাচ্ছে শুধুমাত্র সিডনি টেস্টের পিচ ছাড়া বাকি পিচগুলো 'ভেরি গুড' তকমা পেয়েছে। শুধুমাত্র সিডনি টেস্টের পিচ 'সন্তোষজনক' বলল আইসিসি।

সিডনি টেস্টের আগে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীরও পিচ দেখে খুব একটা সন্তোষ প্রকাশ করেননি। তিনি অসন্তুষ্ট ছিলেন। এবার আইসিসিও সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ দেখে খুব একটা যে সন্তুষ্ট নয়, তা বোঝা গেল। ICC-র তরফে রেটিং দেওয়া হল পিচ নিয়ে। পার্থের অপটাস স্টেডিয়াম, অ্যাডিলেড ওভাল, ব্রিসবেনের গাব্বা এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড 'খুব ভাল' রেটিং পেয়েছে। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক কর্তা জানিয়েছেন, ''বর্ডার গাওস্কর ট্রফিতে যারা এতো সুন্দর পিচ গড়ে তুলেছিল তাঁদের সবাইকে অভিবাদন জানাচ্ছি। আমরা এমন পিচ তৈরি করতে চেয়েছিলাম যা সেই স্টেডিয়ামের বৈশিষ্ট্যকে তুলে ধরে। এখানকার পিচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের আসল চরিত্র তুলে ধরা যায়। ক্রিকেট এখানে জনপ্রিয়তা অর্জন করেছে।''

এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পরও গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে কড়া সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড। সংবাদসংস্থা আইএনএসকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা নাম না প্রকাশ করে জানিয়েছেন, "ভারত অস্ট্রেলিয়ার মাটিতে খারাপ পারফরম্য়ান্স করেছে এটা সত্যি। কিন্তু একজন কোচকে এভাবে সরানো যায় না। একটা সিরিজে ব্যাটারদের খারাপ পারফরম্য়ান্সের জন্য় কোচ কী করবে? গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আগামীতেও দায়িত্ব সামলাবেন। এমনকী বিরাট ও রোহিতকেও আমরা ইংল্যান্ড সিরিজ পর্যন্ত দলে রাখার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছি প্রায়। অবশ্যই ওঁদের পারফরম্য়ান্সের একটা রিভিউ হবে। কিন্তু তবুও এখনই কাউকে বাদ দেওয়ার প্রশ্ন আসছে না।''

কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরুটা দারুণ করেছিলেন। পারথে শতরান হাঁকিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। কিন্তু এরপর থেকেই খারাপ ফর্ম অব্যাহত। মোট ১৯০ রান করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে এবার। ৬ বার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে প্যাভিলিয়ন ফিরেছেন। রোহিত তো তিন ম্য়াচে মাত্র  ৩১ রান করেছিলেন পঞ্চম টেস্টের আগে পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget