এক্সপ্লোর

Rohit Sharma: পারথ টেস্ট শুরুর আগেই এল বড় খবর! বুমরাদের চাপ কমাতে কী করলেন রোহিত?

IND vs AUS: মাঠে নামতে না পারলেও রোহিত কিন্তু মাঠের বাইরে থেকেই বুমরা, পন্থদের উদ্বুদ্ধ করতে পারবেন। তাঁর অনুপস্থিতিতে বুমরা দায়িত্ব সামলাচ্ছেন এই টেস্টের।

পারথ: অবশেষে বোধহয় স্বস্থির নিঃশ্বাস ফেলবে ভারতীয় দল। ক্যাপ্টেন ইজ ব্যাক। পারথেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত শর্মা। স্ত্রী রীতিকা সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তার জন্যই প্রথম টেস্টে ভারতীয় দলের অংশ নন তিনি। তাঁর পরিবর্তে বুমরা টস করতে নেমেছিলেন ওপটাস স্টেডিয়ামে। কিন্তু এবার শোনা যাচ্ছে যে রোহিত ফিরছেন ভারতীয় দলে।

বোর্ড সূত্রে খবর, বিসিসিআইয়ের কাছে রোহিত জানিয়েছেন যে আগামী ২৪ নভেম্বর তিনি ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছেন। আজ শুক্রবার ২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। আর সেখানেই রোহিত শর্মা যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ার সঙ্গে। অর্থাৎ মাঠে নামতে না পারলেও রোহিত কিন্তু মাঠের বাইরে থেকেই বুমরা, পন্থদের উদ্বুদ্ধ করতে পারবেন। তাঁর অনুপস্থিতিতে বুমরা দায়িত্ব সামলাচ্ছেন এই টেস্টের। তিনিও ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে রোহিতের সঙ্গে তাঁর অস্ট্রেলিয়ার মাটিতে নেতৃত্ব দেওয়ার ইস্যুতে কথা হয়েছিল।

নিজের ক্যাপ্টেন্সি ইস্যুতে প্রশ্ন করা হলে বুমরা বলেন, ''আমি অত্যন্ত সম্মানিত ভারতের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে। তাও আবার এমন হাইভোল্টেজ মহারণে। আমি আমার মত করে দায়িত্ব পালনে চেষ্টা করব। বিরাট আলাদা, রোহিত আলাদা। আমি আমার মত করে কাজ করব। আমি এটাকে আলাদা কিছু মনে করছি না। দায়িত্ব নিতে বরাবরই ভালবাসি। রোহিতের সঙ্গে আগেই কথা বলেছিলাম। কিন্তু এখানে আসার পর নিজের মধ্যে নেতৃত্ব দেওয়া নিয়ে একটা স্বচ্ছ ধারণা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে নেতৃত্বভার সামলেছি। তবে আমি এখানে একটা ম্য়াচের দায়িত্ব নিয়েই ভাবছি।''

উল্লেখ্য, গত ৯-১১ নভেম্বরের মধ্যে ভারতীয় দলের ক্রিকেটাররা পৌঁছে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সবার আগে পৌঁছেছিলেন বিরাট কোহলি। নিউজিল্য়ান্ড সিরিজে খারাপ পারফরম্য়ান্সের পর চাপে ছিলেন কিং কােহলি। তাই আগেভাগেই অজি ভূমিতে পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই হয়ত শেষবার টেস্ট সিরিজে খেলতে নামছেন। রোহিতের অনুপস্থিতিতে পারথেও বাড়তি দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই। এদিকে, শুভমন গিলের আন্তঃদলীয় ম্যাচে আঙুল ভেঙেছে। তাই প্রথম টেস্টে গিলের পরিবর্তে দেবদত্ত পড়িক্কলকে খেলানো হয়েছে তিন নম্বরে। যদিও তিনি নামের সুবিচার করতে পারলেন না। ২৩ বল খেলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে গেলেন জস হ্যাজেলউডের শিকার হয়ে। মিডল অর্ডারই এখন ভরসা প্রথম ইনিংসে ভারতের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget