এক্সপ্লোর

India Practice Match: দু'বার ব্যাট করলেন কোহলি, ১৮ ওভার হাত ঘোরালেন বুমরা, প্রস্তুতি ম্য়াচে কে সফল, কে ব্যর্থ?

Indian Cricket Team: বোলিং ডিপার্টমেন্টে বুমরা শুধু পেস অ্য়াটাককেই নয়, হয়ত পারথ টেস্টে পুরো দলের নেতৃত্বভারও সামলাতে চলেছেন। বাড়তি চাপ থাকবে পেসারের ওপর।

পারথ: প্রথম টেস্টে মাঠে নামার আগে তিনদিনের প্রস্তুতি ম্য়াচে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্লেয়াররা। ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ খেলছিলেন ভারতীয় টেস্ট দলের প্লেয়াররা। বিরাট, গিল, বুমরা, পন্থের মত তারকা প্লেয়ারদের দেখা গিয়েছিল ম্য়াচে। তিন দিনের প্রস্তুতি ম্য়াচে প্রথম দিনে ১৫ রানে আউট হয়ে গিয়েছিলেন বিরাট। এরপর দ্বিতীয় দিনে দুবার ব্যাট করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিশ্চিতভাবেই আসন্ন সিরিজে, এমনকী প্রথম ম্য়াচে রোহিতের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব কাঁধে থাকবে বিরাটের। 

বিসিসিআইয়ের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গৌতম গম্ভীর পেপটক দিচ্ছেন। অভিষেক নায়ারের নজরদারিতে ব্যাটিং অনুশীলন সারছেন রাহুল, বিরাট, গিলরা। অভিষেক নায়ার বলছেন, ''অস্ট্রেলিয়া আসার আগে রোহিত ও গৌতি ভাইয়ের মধ্য়ে আলোচনা হয়েছিল। সেখানে একটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যে এখানে আসার পর কী করব আমরা। তাতে ঠিক হয় য অভিজ্ঞ ও নতুন প্লেয়ারদের একসঙ্গে খেলাটা ও সময় কাটানোটা অস্ট্রেলিয়ায় ভীষণ জরুরি। কারণ এখানকার আবহাওয়া, পরিবেশ সম্পর্কে বোঝার একটা বিষয় থাকে। আমরা এখানে চার বছর বাদে এসে টেস্ট ম্য়াচ খেলতে চলেছি। তাই সময় দেওয়াটা জরুরি।'' কোহলি প্রস্তুতি ম্য়াচে একবার ১৫ রানে আউট হন, একবার ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 

বোলিং ডিপার্টমেন্টে বুমরা শুধু পেস অ্য়াটাককেই নয়, হয়ত পারথ টেস্টে পুরো দলের নেতৃত্বভারও সামলাতে চলেছেন। এই পরিস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে জানহাতি পেসারকে। দ্বিতীয় দিনে বুমরা ১৮ ওভার বল করেছিলেন বুমরা। প্রত্যেকে ১৫ ওভার করে বল করেছিলেন। মর্নি মর্কেলকে দেখা যায় সিরাজের সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে, গল্প করতে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

এদিকে রোহিত শর্মা পারথ টেস্টে না খেললেও অ্যাডিলেড টেস্টে খেলবেন।  রোহিত নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে অ্য়াডিলেড টেস্টের আগে যে দু দিন ব্যাপী গোলাপি বলের প্রস্তুতি ম্য়াচ হবে, সেই ম্য়াচ খেলবেন তিনি। ম্য়াচে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ৩০ নভেম্বর থেকে সেই প্রস্তুতি ম্য়াচটি খেলা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget