এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: জন্মদিনেই কপিল, জাহিরের বিশেষ তালিকায় নাম লেখালেন যশপ্রীত বুমরা

Jasprit Bumrah: শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতের হয়ে অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটটি নেন যশপ্রীত বুমরা।

অ্যাডিলেড: ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম দিনে এক বিশেষ মাইলফলক স্পর্শ করলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। যোগ দিলেন দুই ভারতীয় কিংবদন্তি কপিল দেব ও জাহির খানের বিশেষ তালিকায়।

অ্যাডিলেডে দিন রাতের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার একটিমাত্র উইকেটই পরে এবং সেই উইকেটটি নেন যশপ্রীত বুমরা। উসমান খাওয়াজাকে আউট করেন তিনি। এটি চলতি বছরে তারকা ফাস্ট বোলারের ৫০তম টেস্ট উইকেট। ভারতের হয়ে এর আগে কেবল দুই ফাস্ট বোলার জাহির ও কপিল দেবই টেস্টে এক ক্যালেন্ডার বছরে ৫০টি উইকেট নিয়েছিলেন। সেই তালিকায় নাম লেখালেন বুমরা। তিনি চলতি বছরে বিশ্ব ক্রিকেটের প্রথম ফাস্ট বোলার যিনি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। বিশ্ব ক্রিকেটে এ বছরে সব ফর্ম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির নামও বুমরা। 

কপিল দেব ১৯৮৩ সালে ৭৫টি উইকেট নিয়েছিলেন, জাহির খান ২০০২ সালে নিয়েছিলেন ৫১টি উইকেট। বুমরা ৫০টি উইকেট নিতে লাগালেন ১১টি টেস্ট। তবে ম্যাচে কিন্তু ভারতীয় দল প্রথম দিনশেষে বেশ চাপেই রয়েছে। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটের বিনিময়ে ৮৬ রান। দিনশেষে ভারতের থেকে মাত্র ৯৪ রানে পিছিয়ে। অজ়িদের হাতে এখনও নয় উইকেট রয়েছে।

 

গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারতের প্রথম ইনিংস মুড়িয়ে যায় ১৮০ রানে। যার মধ্যে লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ২১.১ ওভারে ৯৮ রানে ৬ উইকেট পড়ল ভারতের। তবে সাত নম্বরে নেমে ৫৪ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংস খেলে ফের একবার নজর কাড়লেন নীতীশ কুমার রেড্ডি। তিনিই ভারতের প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার। বাকিদের মধ্যে অল্পবিস্তর রান পেয়েছেন কে এল রাহুল (৩৭,) শুভমন গিল (৩১) ও আর অশ্বিন (২২)। টস জিতে অ্যাডিলেডে প্রথমে ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ৪৪.১ ওভারে মাত্র ১৮০ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বাদশা-ঈশ্বর সাক্ষাৎ, দেখা হতেই সচিনকে জড়িয়ে ধরলেন শাহরুখ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget