এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: আকারে বড়, বাউন্স বেশি হয়, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে গোলাপি বলের বোলিংয়ের অভিজ্ঞতা জানালেন আকাশরা

IND vs AUS 2nd Test: অ্যাডিলেডে গোলাপি বলেই খেলা হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট।

ক্যানবেরা: পারথে প্রথম টেস্ট জিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar ) ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এবার অ্যাডিলেডে সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই  নামবে টিম ইন্ডিয়া। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই টেস্ট দিন রাতের, খেলা হবে গোলাপি বলে। তরুণ ভারতীয় বোলিং লাইন আপের অনেকেই প্রথমবার গোলাপি বলে অজ়িভূমে বোলিং করছেন। এই বলে বোলিংয়ের অভিজ্ঞতাটা ঠিক কেমন? সেটাই ভাগ করে নিলেন আকাশদীপ (Akash Deep), প্রসিদ্ধ কৃষ্ণরা (Prasidh Krishna)।

বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে প্রসিদ্ধকে বলতে শোনা যায় যে এই গোলাপি বল, প্রথাগত লাল বলের থেকে আকারে বড়। তিনি বলেন, 'প্রথমবার গোলাপি বলটা হাতে নিয়েই মনে হয় এটা লাল বলের থেকে খানিকটা বড়। বলের সিমটাও খানিকটা ভিন্ন। কালো রঙ করা হয়েছে ওতে, সেটা জানি। এর ফলে বলটা আরও ভারি এবং বড় বলে মনে হয়। আর বল সিমে পড়লেও অনেক বেশি নড়চড় হয়। লাল বলের থেকে তাই এই বলটা একটু বেশি চকচকে থাকে এবং সিমও বেশি হয়। সেক্ষেত্রে আবার রিভার্স স্যুইংয়ের সম্ভাবনাটা শেষ হয়ে যায়। আমরাও এখনও এই বিষয়ে আরও শেখার চেষ্টা করছি। আপাতত দুই সেশনে এই বল দিয়ে অনুশীলন করেছি এবং ম্যাচ শুরুর আগে আরও অনুশীলন করব।'

আকাশদীপের মতে গোলাপি বল বেশি স্কিট আর বাউন্স করে। 'এই বলটা মাটিতে পড়ে খুব স্কিট খাচ্ছে যার ফলে ব্যাটারদের সমস্যাই হয়। আমার মনে হয় বলটা বাউন্সও বেশি করছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বলটা দীর্ঘক্ষণ নতুন থাকে। লাল বল তো পাঁচ-ছয় ওভার পর থেকেই খারাপ হতে শুরু করে।' জানান বাংলার তারকা ফাস্ট বোলার।

গোলাপি বলে ভারতীয় দলের রেকর্ডও দারুণ। চারটির মধ্যে তিনটি ম্যাচই জিতেছে। তবে যে একটি ম্যাচে পরাজিত হয় টিম ইন্ডিয়া, সেটি অজ়িভূমেই যেখানে ৩৬ রানে অল আউট হয় ভারতীয় দল। সেই দুঃস্বপ্ন পিছনে ফেলে ভারতীয় দল এবারে নতুন ইতিহাস গড়তে পারে কি না, সেটাই দেখার।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান তারকা ফাস্ট বোলার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget