এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: কবে ভারতীয় দলে যোগ দেবেন মহম্মদ শামি? তারকা ফাস্ট বোলারকে নিয়ে বড় আপডেট দিলেন অধিনায়ক রোহিত

Mohammed Shami: একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে ইতিমধ্যেই নাকি মহম্মদ শামির কিট ব্যাগ অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে।

অ্যাডিলেড: পারথে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে জিতে সিরিজ়ে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। তবে ঠিক পরের টেস্টেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় দল। অ্যাডিলেডে ১০ উইকেটে পরাজিত হল ভারতীয় দল। ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে বোলারদের সঠিক সময়ে উইকেট নেওয়ার ব্যর্থতাও চর্চায় উঠে এসেছে। স্বাভাবিকভাবেই বোলারদের অতিসাধারণ পারফরম্যান্সের পর চর্চায় মহম্মদ শামির (Mohammed Shami) প্রত্যাবর্তন।

মহম্মদ শামি দিনকয়েক আগেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নেমেই সাফল্য পেয়েছেন। চলতি মুস্তাক আলি ট্রফিতেও বেশ ভালই বল করছেন। ফলে স্বাভাবিকভাবেই জাতীয় দলে তিনি কবে ফিরবেন, সেই বিষয়ে জানতে আগ্রহী সকলেই। রোহিত জানান শামির জন্য অজ়িভূমে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দরজা খোলাই রয়েছে। তবে মুস্তাক আলিতে তিনি সামান্য চোটও পেয়েছেন, যে কারণে তাঁর টেস্ট প্রত্যাবর্তনে ধাক্কা লেগেছে।

শামির প্রসঙ্গে ম্যাচশেষে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান, 'আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি, কারণ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটুতে খানিক আঘাত পেয়েছ ও। এর ফলে ওর এখানে এসে টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা স্বাভাবিকভাবেই খানিকটা ধাক্কা খেয়েছে। আমরা তাই দেখেশুনেই এগোচ্ছি। আমরা চাই না ওকে এখানে তড়িঘড়ি আনার পর ও আবার চোটের কবলে পড়ুক।'

রোহিত আরও যোগ করেন, 'ও অনেকদিন ধরেই মাঠের বাইরে রয়েছে। তাই ওর বিষয়ে আমরা ১০০ শতাংশ নিশ্চিত না হয়ে কিছুই করতে চাই না। এখন দ্রুত এসে দলের হয়ে মাঠে নামার চাপ দিতে চাই না আমরা। পেশাদার ব্যক্তিত্বরা ওর পরিস্থিতিটা নজরে রেখেছেন। ওরাই দেখছে চার ওভার বল করার এবং ২০ ওভার মাঠে দাঁড়িয়ে ও কেমন কী করছে। ওদের কথামতোই আমরা সিদ্ধান্ত নেব। তবে হ্যাঁ, ওর (ফিট হয়ে গেলে) জন্য যে কোনও সময় এসে খেলার জন্য দরজা খোলা রয়েছে।' 

প্রসঙ্গত, রিপোর্ট অনুযায়ী চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফি শেষের পরেই শামির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ফিট সার্টিফিকেট পাননি। তব সেটা সময়ের অপেক্ষা বলেও ধরা হচ্ছে। শোনা যাচ্ছে সিরিজ়ের শেষ দুই টেস্টে শামিকে খেলতে দেখা যেতে পারে। এমনকী ইতিমধ্যেই তাঁর কিটও নাকি অজ়িভূমে পৌঁছে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। শেষমেশ শামি কবে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপান, এখন সেটাই দেখার।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ১৯৯ রান তাড়া করতে ব্যর্থ, ভারতকে হারিয়ে নাগাড়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget