এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: অবশেষে অজি শিবিরে সুখবর, চোট সারিয়ে তৃতীয় টেস্টে মাঠে নামতে প্রস্তুত তারকা অলরাউন্ডার

Cameron Green: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে চোট পেয়েছিলেন গ্রিন। তাঁর আঙুল ভেঙেছিল। সেই চোটের কারণেই এতদিন পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয় গ্রিনকে।

নয়াদিল্লি: চোট আঘাতে জর্জরিত দলের একগুচ্ছ তারকা। তবে এতকিছুর মধ্যে অবশেষে একটি সুখবর পেলেন অজি সমর্থকরা। ইনদওরে ১ মার্চ থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টের (India vs Australia 3rd Test) আগে সম্পূর্ণ ফিট তারকা অলরাউন্ডার। প্রথম একাদশেও তাঁর ফেরার সম্ভাবনা প্রবল। কে তিনি? তিন আর কেউ নন, ক্যামেরন গ্রিন (Cameron Green)। অজি তারকা নিজেই জানান যে তিনি '১০০ শতাংশ ফিট'। 

ফিট গ্রিন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে চোট পেয়েছিলেন গ্রিন। তাঁর আঙুল ভেঙেছিল। সেই চোটের কারণেই এতদিন পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয় গ্রিনকে। অবশ্য গ্রিন জানাচ্ছেন নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টেও তাঁর মাঠে নামার প্রবল সম্ভাবনা ছিল। তবে অনুশীলনে ব্যাটিংয়ের সময় আঙুলে হালকা ব্যথা অনুভূত হওয়ায় তাঁকে খেলানোর ঝুঁকি নেয়নি অজি ম্যানেজমেন্ট।

গ্রিন বলেন, 'আমার গত ম্যাচে মাঠে নামার সুযোগ ছিল বটে। তবে বাড়তি এক সপ্তাহ হাতে পাওয়ায় আমার সুবিধাই হয়েছে বটে। আমি মাঠে নামার জন্য ১০০ শতাংশ প্রস্তত। গত ম্যাচের আগে অনুশীলনে ব্যাটিং করার সময় কয়েকটি স্যুইপ মারতে গিয়ে আমায় আঙুলে বেশ ব্য়থা লাগছিল। এই বছরে আরও অনেক ম্যাচ বাকি রয়েছে। তাই সেই কথা মাথায় রেখে আমাদের মনে হয় যে একটা ম্যাচ যদি না খেলি, তাতে খুব বেশি পার্থক্য হয়তো হবে না। আর সিদ্ধান্তটাও সম্ভবত সঠিকই ছিল।'

নেই অধিনায়ক

অবশ্য গ্রিন তৃতীয় টেস্টে ফিরলেও, সেই টেস্ট খেলবেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় টেস্টের পরেই দেশে ফেরেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর মা অসুস্থ থাকায় তাঁকে তড়িঘড়ি সিডনিতে ফিরতে হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে নয়দিনের ব্যবধান রয়েছে। কথা ছিল তৃতীয় টেস্টের আগেই ভারতে ফির আসবেন কামিন্স। তবে তেমনটা হচ্ছে না। কামিন্স এক বিবৃতিতে জানান, 'আমি আপাতত ভারতে ফিরছি না। আমার মনে হয় এই সময় আমার পরিবারের সঙ্গে থাকাটা বেশি জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থরা আমাকে যেভাবে সমর্থন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। গোটা বিষয়টা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।' ইনদওরে অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে অস্ট্রেলিয়াকে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। 

আরও পড়ুন: ব্রুকের স্বপ্নের ফর্ম অব্যাহত, কিউয়িদের বিরুদ্ধে অনবদ্য ইনিংসে ভাঙলেন কাম্বলির সর্বকালীন রেকর্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget