এক্সপ্লোর

Boxing Day Test: প্রথম দিনের টিকিট প্রায় ৯০ হাজার শেষ, কখন, কোথায় দেখবেন বক্সিং ডে টেস্ট?

IND vs AUS: অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টে জয় ছিনিয়ে নেয় অজিরা। ব্রিসবেনে তৃতীয় টেস্টে বৃষ্টি এতবার তাল কেটেছে খেলায়, যে ম্য়াচ অমিমাংসীত ভাবে শেষ হয়।

মেলবোর্ন: বড়দিনের ছুটি কাটিয়েই ২২ গজের লড়াইয়ে নেমে পড়তে হবে রোহিত-কামিন্সদের। ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফির ফল এই মুহূর্তে ১-১। পারথে সিরিজের প্রথম ম্য়াচে জয় দিয়ে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। বুমরার নেতৃত্বে সেই ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এরপর অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টে জয় ছিনিয়ে নেয় অজিরা। ব্রিসবেনে তৃতীয় টেস্টে বৃষ্টি এতবার তাল কেটেছে খেলায়, যে ম্য়াচ অমিমাংসীত ভাবে শেষ হয়। আগামীকাল ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট। 

কাদের ম্যাচ?

বর্ডার গাওস্কর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচ

কবে ম্যাচ?

ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু

কোথায় খেলা?

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে

কখন শুরু

ম্যাচ শুরু ভারতীয় সময় ভোর ৫টায়। টস হবে তার ৩০ মিনিট আগে

কোথায় দেখবেন

টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে  

সন্তান জন্মের জন্য পারথে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে নেমেই দুর্দান্ত ইনিংস খেলেন কে এল রাহুল। প্রথম টেস্টে বেশ ঝকঝকে মনে হয়েছিল রাহুল ও যশস্বী জয়সওয়াল জুটিকে। সেই ম্যাচও জেতে ভারত। দ্বিতীয় টেস্টে রোহিত একাদশে ফিরলেও তিনি চাননি সফল জুটিকে ভাঙতে। সেই কারণে তিনি ফেরার পরও ভারতের হয়ে পরের দুই টেস্টে ওপেনিং করেন রাহুল ও যশস্বী। রোহিত নামে ৬ নম্বরে।

কিন্তু ছয়ে নেমে রান পাননি রোহিত। তিনি অ্যাডিলেড ও ব্রিসবেনে ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুই টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ছয় নম্বরে ব্যাট করানো অর্থহীন।

তবে অস্ট্রেলিয়া যে একাদশ ঘোষণা করেছে, তা উদ্বেগে রাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, সেই দলে রাখা হয়েছে হেডকে। তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ব্রিসবেনে তৃতীয় টেস্টে ব্যাটিং করার সময় কুঁচকিতে চোট পেলেও হেড খেলতে প্রস্তুত। কামিন্স বলেছেন, 'ট্র্যাভ খেলার জন্য তৈরি। ও খেলছে। আজ ও গতকাল সামান্য কিছু জিনিস দেখে নেওয়া হয়েছে শুধু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget