এক্সপ্লোর

Lara on Gill: এক ভারতীয়ই তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙবেন, আশাবাদী ব্রায়ান লারা

Shubman Gill: শুভমন গিলই আসন্ন দিনে ক্রিকেটবিশ্বকে শাসন করবে বলে মনে করেন ব্রায়ান লারা।

নয়াদিল্লি: ১৯ বছর আগে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছিলেন ব্রায়ান লারা (Brian Lara)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে ৪০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন লারা। প্রায় দুই দশক পেরিয়ে সেই রেকর্ড এখনও অব্যাহত। প্রথম শ্রেণির ক্রিকেটে লারার অপরাজিত ৫০১ রান প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বাধিক। সদ্যই বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের সর্বাধিক ওয়ান ডে শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন। লারার মতে তাঁর ৪০০ রানের এবং ৫০১ রানের রেকর্ডও ভবিষ্যতে ভাঙবে এবং এক ভারতীয়ই সেই রেকর্ড ভাঙবে বলে মনে করছেন লারা।

ক্যারিবিয়ান কিংবদন্তি লারা বলেন, 'শুভমন গিল (Shubman Gill) আমার দুই রেকর্ডই ভাঙতে পারে। ও পারবে। টেস্ট ক্রিকেটে ও নিঃসন্দেহে ৪০০ রানের গণ্ডি পার করতে পারবে। ক্রিকেটে, বিশেষ করে ব্যাটিংয়ে অনেক কিছু বদলেছে। ব্যাটাররা গোটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলে। আইপিএল সবকিছু বদলে দিয়েছে। রান করার গতিও তাই বেড়েছে। তাই ভবিষ্যতে বড় বড় রান উঠতে থাকবে এবং আমরা কথা মিলিয়ে নেবেন, গিল বড় রান করবে।'

লারার মতে গিলই নতুন প্রজন্মের সর্বসেরা প্রতিভা। তিনি যোগ করেন, 'গিলই নতুন প্রজন্মের সবথেকে প্রতিভাবান ব্যাটার। ও আগামী দিনে ক্রিকেটবিশ্বকে শাসন করবে। আমার মতে ও অনেক বড় বড় রেকর্ড ভাঙবে।'

লন্ডনে শুভমন

৫০ ওভারের বিশ্বকাপ শেষের পর ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেললেও, সেই দলে বিশ্বকাপে ফাইনাল হারা ভারতীয় দলের একগুচ্ছ তারকা অনুপস্থিত ছিলেন। সিরিজ় খেলেননি দলের তরুণ ওপেনার শুভমন গিলও। তিনি আপাতত লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত। এই ছুটির মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গিল।

লন্ডনের রাস্তায় ট্রেন্ডি পোশাকে গিলের ছবি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর এড়ায়নি। বন্ধুদের সঙ্গে হাসিমুখে পোজ় দেন গিল। তাঁর পরনে ছিল বাদামি রঙের ট্রেঞ্চ কোট ও নীল জিন্স। গিল অবশ্য নিজের অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেননি। ছবিগুলি তাঁদের গ্রুপের অংশ রাঘব শর্মা নামে একজন শেয়ার করেন। গিল কিন্তু একা নন, বিলেতে সম্প্রতি ভারতীয় দলের আরও দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকেও (Rohit Sharma) ছুটি কাটাতে দেখা গিয়েছে। রোহিত এবং কোহলি, উভয়কেই সপরিবারে লন্ডনে ছুটি কাটাতে দেখা যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: অজ়িদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের সুফল, টি-টোয়েন্টি বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণোই 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget