এক্সপ্লোর

CAB Local Cricket: নতুন ইনিংস শুরু অনুষ্টুপের, ঘর গুছিয়ে নিল মোহনবাগান, ক্রিকেটে দলবদলের আপডেট

Eden Gardens: ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিএবি পরিচালিত স্থানীয় ক্রিকেটের দলবদল ও ক্রিকেটারদের রেজিস্ট্রেশন পর্ব। বুধবার, দশম দিনে ঘর গুছিয়ে নিল মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়ের মতো বেশ কয়েকটি দল।

কলকাতা: তিনি বাংলা ক্রিকেটের 'চিরযুবক'। বয়স একচল্লিশ পেরিয়ে গিয়েছে। তবু, রঞ্জি ট্রফিতে তিনিই এখনও বাংলা দলের সেরা ব্যাটিং-ভরসা। রঞ্জি দলের নেতৃত্বও তাঁর হাতে।

সেই অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) ময়দানে নতুন ইনিংস শুরু করলেন বুধবার। স্থানীয় ক্রিকেটে তিনি সই করলেন মোহনবাগান ক্লাবে (Mohun Bagan)। কালীঘাট ছেড়ে সবুজ-মেরুন জার্সি পরার সিদ্ধান্ত নিলেন ময়দানের রুকু।

১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিএবি পরিচালিত স্থানীয় ক্রিকেটের দলবদল ও ক্রিকেটারদের রেজিস্ট্রেশন পর্ব। বুধবার, দশম দিনে ঘর গুছিয়ে নিল মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়ের মতো বেশ কয়েকটি দল। সব মিলিয়ে ৩৭৫ ক্রিকেটার সইপর্ব সারলেন।

তবে বুধবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন অনুষ্টুপ। যিনি রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়কও। কালীঘাট ক্লাবের হয়ে খেলতেন। এবার খেলবেন মোহনবাগানে। সই করে অনুষ্টুপ বলেছেন, 'ফিট থাকাটাই আসল। ভাল দল গড়েছে মোহনবাগান। ভবানীপুর ক্লাব থেকে এক ঝাঁক ক্রিকেটার যোগ দিয়েছে। সঙ্গে মোহনবাগানের পুরনো প্লেয়াররাও রয়েছে। আশা করছি দারুণ যাবে মরশুম।' তাঁর অবসর নিয়ে ময়দানে জল্পনা ছিল। তবে অনুষ্টুপ যে এখনই ক্রিকেট কিট তুলে রাখছেন না, ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, 'এখনও অবসর নিয়ে ভাবিনি।'

আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়ল মোহনবাগান। গত মরশুমে ভবানীপুর ক্লাবে খেলা ক্রিকেটার বিবেক সিংহ, আমির গনি, শাকির হাবিব গাঁধী, দীপক কুমার, অভিষেক রামন, রাজকুমার পাল, অরিন্দম ঘোষ, রবি কুমার, প্রদীপ্ত প্রামাণিকদের সই করাল মোহনবাগান ক্লাব। বাংলার অভিজ্ঞ ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার কালীঘাট ক্লাব থেকে যোগ দিলেন সবুজ-মেরুন শিবিরে।

বড়িশা স্পোর্টিং ক্লাব ছেড়ে কালীঘাট ক্লাবে যোগ দিলেন কাজি জুনেইদ সইফি। ইস্টবেঙ্গল ছেড়ে মহমেডান স্পোর্টিংয়ে যোগ দিলেন ঋত্বিক চট্টোপাধ্যায় ও শ্রেয়ান চক্রবর্তী। বৈভব যাদব মহমেডান স্পোর্টিং ছেড়ে যোগ দিলেন কালীঘাট ক্লাবে। সায়ন ঘোষ ও বিকাশ সিংহ মোহনবাগান ছেড়ে সই করলেন কালীঘাট ক্লাবে।

দীপক কুমার মাহাতো ও রাহুল বাসফোর বড়িশা স্পোর্টিং ক্লাব ছেড়ে তপন মেমোরিয়াল ক্লাবে সই করলেন। ইস্টবেঙ্গল ছেড়ে তপন মেমোরিয়ানে গেলেন অয়ন গুপ্ত। অমিতোজ সিংহ ও অভিষেক দাস ইস্টবেঙ্গল থেকে গেলেন ভবানীপুরে। রোহিত কুমার, অনুরাগ তিওয়ারি ও শান্তনু মোহনবাগান থেকে গেলেন ভবানীপুরে।

তৌফিকউদ্দিন মণ্ডল মহমেডান থেকে গেলেন ভবানীপুরে। গীত পুরী, যুবরাজ দীপক কেসওয়ানি, মহম্মদ কাইফ টাউন ক্লাব থেকে গেলেন ভবানীপুরে।  কালীঘাট ছেড়ে মহমেডানে সই করলেন প্রীতম চক্রবর্তী।

কালীঘাট ক্লাবে থেকে গেলেন কৌশিক ঘোষ, দেবপ্রতীম হালদার, দুর্গেশ কুমার দুবে, সায়ন শেখর মণ্ডল ও শুভম চট্টোপাধ্যায়। মোহনবাগানে থেকে গেলেন ঈশান পোড়েল ও প্রদীপ কুমার। সুদীপ চট্টোপাধ্যায়, গীতিময় বসু, অভিষেক বসু ও চিন্ময় জৈন মহমেডান স্পোর্টিংয়ে থেকে গেলেন।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget