এক্সপ্লোর

Cameron Green: কঠিন রোগের শিকার অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন!

Australia Cricket Team: অস্ট্রেলিয়ার হয়ে ২৪টি টেস্ট, ২৩টি ওয়ান ডে এবং আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যামেরন গ্রিন।

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) পরবর্তী প্রজন্মের সেরা প্রতিভা বলে অনেকে মনে তাঁকে। দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি, ১৪০-র অধিক গতিতে বোলিংটাও করতে পারেন তিনি। তিনি তরুণ অজ়ি অলরাউন্ডার ক্য়ামেরন গ্রিন (Cameron Green)। তবে এসব কিছুই হত না। এক কঠিন রোগের কারণে গ্রিনের নাকি মাত্র ১২ বছর বয়স পর্যন্ত বাঁচার কথা ছিল।

সদ্য অজি ক্রিকেটার জানান যে তাঁর কিডনির এক ক্রনিক রোগ রয়েছে, যা না আগেভাগে বোঝা যায়, না সম্পূর্ণ সারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্রিন জানান, 'আমার বাবা মাকে আমার জন্মের সময়ই জানানো হয়েছিল যে আমার কিডনির এক ধরনের ক্রনিক অসুখ রয়েছে, যার উপসর্গ আগেভাগে বোঝা যায় না। আল্ট্রা সাউন্ডের মাধ্যমে ওই রোগ চিহ্নিত করা হয়েছিল। এই রোগ কিডনির স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর জেরে বাকিদের কিডনি তাদের রক্ত যেভাবে ফিল্টার করতে পারে, আমার কিডনি সেটা করতে সক্ষম হয় না।'

গ্রিন জানান তিনি আপাতত এই রোগের দ্বিতীয় ধাপে রয়েছেন এবং ৬০ শতাংশ কাজ করছে। রোগের পঞ্চম ধাপে পৌঁছলে তাঁকে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন করাতে হতে পারে। 'সৌভাগ্যবশত আমি আপাতত দ্বিতীয় ধাপে রয়েছি। তবে এর ঠিকঠাক যত্ন না নিলে পরিস্থিতির অবনতি হতে পারে। কিডনির অবস্থার তো আর কোনওভাবেই উন্নতি হয়না। কেবলমাত্র অবনতির গতিটা কমানো যায়। ওই সময় এই রোগ সারানোর তেমন কোনও চিকিৎসা ছিল না। মনে করা হত যে এই রোগে ১২ বছরের বেশি বাঁচবে না।' বলেন ২৪ বছর বয়সি তারকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। 

অস্ট্রেলিয়ার হয়ে গ্রিন এখনও পর্যন্ত ২৪টি টেস্ট, ২৩টি ওয়ান ডে এবং আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ঘটান। তিনি জানান এই রোগের সম্পর্কে তাঁর কিছু সতীর্থও অবগত এবং এর প্রভাব তাঁর ক্রিকেট কেরিয়ারের উপরও পড়ে। প্রায়সই তাঁর ক্র্যাম্প হয়। এমনকী গত বছর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও তিনি এই ক্র্যাম্পের শিকার হয়েছিলেন বলে জানান গ্রিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: রোহিত-বিরাটের কি টি-২০ বিশ্বকাপে খেলা উচিত? বড় বার্তা দিলেন হরভজন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget