এক্সপ্লোর

Imran Khan On Pakistan: ধ্বংস হয়ে যাবে, পাকিস্তানের জেল থেকেই বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ইমরান খানের

Champions Trophy 2025: এই বিপর্যয় দেখে কী বলছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

করাচি: দীর্ঘ ২৯ বছর পর কোনও আইসিসি (ICC) ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান (Pakistan Cricket Team)। তার ওপর সেই টুর্নামেন্টে পাকিস্তান নেমেছিল খেতাব রক্ষার লড়াইয়ে। আর সেই টুর্নামেন্টে কি না শুরুর ৬ দিনের মধ্যেই বিদায় পাকিস্তানের!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) করাচিতে গত বুধবার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হার মানতে হয় পাকিস্তানকে । তারপর দুবাইয়ে রবিবার ভারতের কাছে হারতে হয় ৬ উইকেটে । টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তানের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া কার্যত নিশ্চিতই ছিল। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হারের পর নিশ্চিত হয়ে যায় যে, পাকিস্তান আর কোনও অঙ্কেই সেমিফাইনালে যেতে পারবে না। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে মহম্মদ রিজওয়ানদের।

এই বিপর্যয় দেখে কী বলছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান? বর্তমানে যিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান জেলে থাকলেও ক্রিকেট থেকে দূরে নেই।

আরও পড়ুন: শুধু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে রান করেন! বিপর্যয়ের পর বেনজির আক্রমণের মুখে বাবর আজম

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের গেটের বাইরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ইমরান খানের বোন আলিমা খান। আলিমার কথায়, 'ইমরান বলেছেন, পছন্দের লোকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটই ধ্বংস হয়ে যাবে।'  

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তারপর থেকে অবশ্য আইসিসি আয়োজিত শেষ তিনটি টুর্নামেন্টেরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপেরও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান।

পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আয়োজক দেশ। অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মহম্মদ রিজওয়ানদের। প্রথমে নিউজ়িল্যান্ড। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। পরপর দুই প্রতিপক্ষের কাছে পরাজয় হজম করতে হয়েছে পাকিস্তানকে। এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র নিয়মরক্ষার।

আরও পড়ুন: ৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget