এক্সপ্লোর

Champions Trophy: রোজার উপবাসের মধ্যে জলপান, শামির পাশে দাঁড়িয়ে কট্টরপন্থীদের বাউন্সার ক্রিকেটপ্রেমীদের

Mohammed Shami: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ শামির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ছবিতে শামিকে দেখা যাচ্ছে বোতল থেকে জলপান করতে।

দুবাই: ভারতের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) অনুপস্থিতিতে তাঁর কাঁধেই ভারতের জোরে বোলিংয়ের দায়িত্ব। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালের আগে সেই মহম্মদ শামিকেই সমালোচনার মুখে পড়তে হল? তাও আবার ধর্ম নিয়ে?

আসছে খুশির ঈদ। তার আগে, ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে। রমজান মাসে মুসলিমরা প্রত্যেকদিন রোজা রাখেন। রমজান মাসে সকালে সেহরি দিয়ে শুরু হয় দিন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়। দিনের বাকি সময়টা আর কিছু খাওয়া যায় না। নির্জলা উপবাস করেন মুসলিমরা। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ শামির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ছবিতে শামিকে দেখা যাচ্ছে বোতল থেকে জলপান করতে। সেই ছবি দেখে কট্টরপন্থীদের অনেকে তোপ দেগেছেন শামির দিকে। বলাবলি শুরু হয়েছে, রোজা পালন করছেন না মুসলিম শামি। কেউ কেউ তো দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাশিম আমলার সঙ্গে শামির তুলনা টেনেছেন। নেটিজনেদের মধ্যে একজন লিখেছেন, 'হাশিম আমলা রমজানের সময় উপবাস রেখেই অসাধারণ খেলেছিলেন। মহম্মদ শামির উচিত আমলার মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাসকে অনুসরণ করা।'

 

যদিও এই বিতর্কে শামির পাশে ক্রিকেটপ্রেমীরা। জাতি-ধর্ম নির্বিশেষে সকলে ভারতের তারকা পেসারকে সমর্থন করেছেন। বরং ধিক্কার জানানো হচ্ছে কট্টরপন্থীদের। অনেকেই লেখালিখি করছেন, দেশের স্বার্থে শামি যেভাবে মাঠে নিজেকে নিংড়ে দিচ্ছেন, তাতে তাঁর বাহবা প্রাপ্য। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ডানহাতি পেসারকে এভাবে আক্রমণ করার তীব্র নিন্দা করেছেন বেশিরভাগ মানুষই। 

আরও পড়ুন: ইডেনে কবে শুরু কেকেআরের প্র্যাক্টিস? রাসেল-নারাইনরা শহরে আসছেন কবে?

শামি নিজে অবশ্য সোশ্যাল মিডিয়ার ট্রোল নিয়ে ভাবতে নারাজ। আগেও তিনি এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। বলেছিলেন, 'এখনকার দিনে সোশ্যাল মিডিয়া মনকে অযথা বিব্রত করে তোলে। আমি এসব নিয়ে ভাবতেই রাজি নই। মানুষ খারাপ পারফরম্যান্স দিয়ে আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, চিমটি কাটবে। তবে আমার মনে হয় খেলোয়াড়দের এসব মাথায় রাখারই দরকার নেই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget