এক্সপ্লোর

Cheteshwar Pujara Retirement: অবসর নিতে না নিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেললেন পূজারা? ব্যাটিং কোচ হবেন চেতেশ্বর?

Cheteshwar Pujara: রঞ্জি ট্রফিতে খেলার জন্য রাজি হয়েছিলেন চেতেশ্বর পূজারা। তবে সেই খবর প্রকাশিত হওয়ার দিনকয়েকের মধ্যেই রবিবার, ২৪ অগাস্ট সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি।

নয়াদিল্লি: ভারতীয় দল থেকে তিনি বহুদিনই বাইরে রয়েছেন। তবে কামব্যাকের আশাতেই হয়তো এবারের রঞ্জি ট্রফিতে খেলার জন্য রাজি হয়েছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তবে সেই খবর প্রকাশিত হওয়ার দিনকয়েকের মধ্যেই রবিবার, ২৪ অগাস্ট সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি। অবসরের পরবর্তী ধাপ কী? ইতিমধ্যেই ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে পূজারাকে। তিনি কি সেই পথই অনুসরণ করবেন, না অন্য কোনও ভূমিকায় দেখা যাবে তাঁকে?

পূজারা নিজেই এইসব জল্পনা-কল্পনার মাঝে জানালেন তাঁকে সুযোগ দেওয়া হলে তিনি ভবিষ্যতে ব্যাটিং কোচ হিসাবে কাজ করতে আগ্রহী। তাঁর অবসরের পর রিপোর্টররা তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করেন। তাঁকে প্রশ্ন করা হয় তিনি কি সুযোগ পেলে কোচিং করাতে আগ্রহী? জবাবে একদা ভারতীয় ব্যাটিংয়ে ভরসা পূজারা জানান, 'আমি এখনই এই বিষয়ে (অবসর পরবর্তী ক্যারিয়ার) কিছু তেমনভাবে ভাবিনি। এই তো সবে অবসর নিলাম। ভবিষ্যতে আমি সব ধরনের সুযোগের জন্যই তৈরি।'

৩৭ বছরের পূজারা তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট খেলেছেন। ৫টি ওয়ান ডে তেও নেমেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পূজারার। টেস্ট ফর্ম্যাটে ৭১৯৫ রান করেছেন। টেস্ট ফর্ম্য়াটে তিনি মোট ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন। ঘরের মাঠে মোট ৩৮৩৯ রান করেছেন পূজারা। টেস্টে তিন নম্বর ব্যাটে নামা পূজারা দীর্ঘ সময় ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ ছিলেন । দেশে ও বিদেশের মাটিতে ভারতীয় দলের একাধিক টেস্ট জয়ের নেপথ্য কারিগর তিনি।

 

তবে গত দুই বছর জাতীয় দলে সুযোগ পাননি পূজারা। দিনকয়েক আগে ঘোষিত দলীপ ট্রফির দলেও সুযোগ হয়নি তাঁর। এরপরেই তিনি অবসর ঘোষণা করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় পূজারা লেখেন, 'ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীত গাওয়া, মাঠে যতবার নামা ততবার নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করা, এগুলো কিছুই ভাষায় প্রকাশ করতে পারব না। তবে সব ভালোরই একটা শেষ হয়। এটাই নিয়ম। সম্মানের সঙ্গে জানাচ্ছি যে আমি ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকেই অবসরের কথা ঘোষণা করছি।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget