এক্সপ্লোর

Vaibhav Suryavanshi: 'বৈভবকে সিনিয়র দলের জন্য ভাবা হোক', আগরকরকে আর্জি জানালেন রাজস্থান কর্তা

Vaibhav Suryavanshi Update: ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট খেলেছিলেন সচিন।

মুম্বই: আইপিএলে অভিষেকেই নজর কেড়েছে। ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিকও সে। সেই বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে এবার ভারতীয় ক্রিকেটের সিনিয়র দলের জন্য ভাবার আর্জি জানালেন রাজস্থান রয়্যালসের কর্মকর্তা জুবিন বারুচা। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের কাছে আর্জি রেখেছেন রয়্যালসের ডিরেক্টর। জুবিন না কি বিহারের এই ব্য়াটারের সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনাও টেনেছেন। 

১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট খেলেছিলেন সচিন। অন্য়দিকে বৈভব সূর্যবংশী এই মুহূর্তে ১৪ বছরের। সে ইন্ডিয়া এ দলের হয়ে খেলছে। এছাড়া ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের জার্সিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছে বৈভ। 

আইপিএলে গত মরশুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে আলোচিত নাম বৈভব সূর্যবংশী। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ শতরান করেছিল সে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে যুব দলের জার্সিতে দ্রুততম শতরান হাঁকিয়েছিল বৈভব। মাত্র ১২ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়া বৈভব ফের আলোচনায় উঠে এসেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে শতরান করার পর। বারুচা জানিয়েছেন, ''আমার মনে হয় দ্রুত বৈভবকে সিনিয়র দলের জন্য ভাবা উচিৎ। সচিকে যেভাবে সেই সময় ভাবা হয়েছিল।''

টাইমন অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বারুচা জানিয়েছেন, ''বৈভব এই মুহূর্তে আলাদাই জোনে রয়েছে। ওকে অন্ততপক্ষে ইন্ডিয়া এ দলের জার্সিতে খেলতে পাঠানো হোক। সেই ড্রেসিংরুম ভাগ করার সুযোগ দেওয়া হোক। আমি নিশ্চিত যে অস্ট্রেলিয়ান আক্রমণের বিরুদ্ধে ইন্ডিয়া এ দল খেলবে। সেই দলের বিরুদ্ধে নিশ্চিতভাবেই দ্বিশতরান করবে বৈভব।''

রাজস্থান রয়্যালসের জার্সিতেই আইপিএলে খেলেন জোফ্রা আর্চার। ইংল্যান্ডের তারকা পেসারকেও যে নির্মমভাবে শট মেরেছে বৈভব নেটে, সে কথাও মনে করিয়ে দেন জুবিন। রয়্যালস কর্তা বলছেন, ''নেটে আর্চারের বিরুদ্ধে আক্রমণাত্মক শট খেলতে দেখা গিয়েছে বৈভবকে। ও পেসারদের বিরুদ্ধেও খুব আত্মবিশ্বাসী হয়েই খেলে। স্মিথকে আমি জোফ্রার বিরুদ্ধে খেলতে অস্বস্তিতে পড়তে দেখেছি। কিন্তু বৈভবকে কখনও সমস্যায় পড়তে দেখিনি। জোফ্রাকে ব্যাক ফুটে শট মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছিল। আমরা সবাই, রয়্যালসের কোচিং স্টাফ এমনকী জোফ্রা নিজেও অবাক হয়ে গিয়েছিল ওর ব্যাটিং দেখে।''

উল্লেখ্য, গত আইপিএলে ১.১০ কোটি টাকা মূল্যে রাজস্থান রয়্য়ালসকে বৈভব সূর্যবংশীকে দলে নিয়েছিল।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget