এক্সপ্লোর

IND vs AUS: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে দলে স্টার্ক, নেই কামিন্স, প্রথম দুটো টি-টোয়েন্টিতে নেই ম্যাক্সওয়েল

Australia ODI And T20 Squad: কোমরের চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই নেই প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার সামলাবেন মিচেল মার্শ।

মেলবোর্ন: ভারতের (India vs Australia) বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ দিয়ে সফর শুরু। এরপর পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ক্যাঙ্গারু বাহিনী। তারই দল ঘোষণা করে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের সঙ্গে প্রথম দুটো টি-টোয়েন্টি ম্য়াচের দলও ঘোষণা করা হল। 

কোমরের চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই নেই প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার সামলাবেন মিচেল মার্শ (Mitchell Marsh)। এছাড়াও থাকছে চমক। ওয়ান ডে স্কোয়াডে ফিরলেন তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক। নিঃসন্দেহে জস হ্যাজেলউডের সঙ্গে নতুন বলে জুটি বাঁধবেন তারকা বাঁহাতি পেসার। তবে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। ফর্মে না থাকার জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া দলে আছেন অ্য়াডাম জাম্পা, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জশ ইংলিশরা। ওয়ান ডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ম্য়াথু রেনেশঁ। এছাড়াও ক্যামেরন গ্রিন, ম্য়াথু শর্টরা রয়েছেন। 

টি-টোয়েন্টি স্কোয়াডে সবচেয়ে বড় চমক গ্লেন ম্য়াক্সওয়েলের না থাকা। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার সময় কব্জির চোট পেয়েছিলেন। যা এখনও সেরে ওঠেনি। তাই ম্য়াক্সওয়েলকে দলের বাইরে রাখা হয়েছে। যা সম্ভাবনা তাতে পুরো সিরিজেই হয়ত দেখা যাবে না তারকা অলরাউন্ডারকে। কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে ফিরলেন নাথান এলিস। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় ছুটি নিয়েছিলেন। তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফের দেখা যাবে এই পেসারকে। ১৯ অক্টোবর থেকে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হতে চলেছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cricket Australia (@cricketaustralia)

অস্ট্রেলিয়ার ওয়ান ডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিশ, মিচেল ওয়েন, ম্যাথিউ রেনশঁ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:  মিচেল মার্শ (অধিনায়ক), মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুনেম্যান 

সেরা শিরোনাম

Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget