এক্সপ্লোর

David Warner: ফের বিতর্কে ডেভিড ওয়ার্নার, গ্রেফতার করা হল অজ়ি কিংবদন্তিকে

David Warner arrested: পরের মাসে ডেভিড ওয়ার্নারকে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: বিতর্ক আর ডেভিড ওয়ার্নারের (David Warner) সম্পর্ক বহু পুরনো। এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়ে গ্রেফতারই হলেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার। রবিবার, ৫ এপ্রিল সিডনির মারৌব্রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন অস্ট্রেলিয়ান মিডিয়া দাবি করছে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ওয়ার্নারকে নিউ সাউথ ওয়েলসের পুলিশ 'ব্রেথ টেস্ট' করায়। ঠিক তখনই দেখা যায় ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে ধরা পড়ে। গাড়ি চালানোর জন্য় যে পরিমাণ পান করার অনুমতি অস্ট্রেলিয়ায় রয়েছে, তার থেকে ওয়ার্নারের পরিমাণ বেশ বেশি ছিল। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ওয়ার্নারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তাঁকে গ্রেফতার করা হয় এবং মারৌব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরের মাসে তাঁকে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ (৫ এপ্রিল, রবিবার) পুলিশ মারৌব্রার মালাবা রোডে স্বাভাবিক দিনের মতোই সকাল সাড়ে পাঁচটা নাগাদ ব্রেথ টেস্ট করছিল। সেই সময় একটি ভ্যানকে পরীক্ষার জায়গার আগেই থেমে এবং পার্ক করতে দেখা যায়। সেইসময় সেখানে উপস্থিত ট্রাফিক এবং হাইওয়ে প্রেটোলে থাকা পুলিশ আধিকারিকরা ওই যানের দিকে এগিয়ে যান এবং সেখানে ৩৯ বছর বয়সি এক ড্রাইভারের ব্রেথ টেস্ট পরীক্ষা করায় পজিটিভ ফলাফল আসে। তাঁকে গ্রেফতার করে মারৌব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় যেখানে দ্বিতীয়বার তাঁর পরীক্ষা করায় ০.১০৪ ফলাফল আসে।'

পুলিশের বিবৃতিতে আরও জানানো হয় ওই ব্যক্তিকে বৃহস্পতিবার, ৭ মে ডাউনিং সেন্টারের স্থানীয় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল এইভাবে গ্রেফতার হওয়ার জেরে কি পাকিস্তান সুপার লিগে আর খেলতে পারবেন না ওয়ার্নার? উত্তর না, এতে তাঁর পাকিস্তান সফরের কোনও সমস্যা হবে না। করাচি কিংস অধিনায়ক সদ্যই এক ব্যক্তিগত কাজে সিডনিতে ফিরেছিলেন। পেশোয়ার জালমির বিরুদ্ধে তাঁর দলের পরবর্তী ম্যাচের মাঝে সাত দিনের ব্যবধান রয়েছে। সেই ব্যবধানেই ওয়ার্নার দেশে ফিরেছিলেন। আর দেশে ফিরেই বিপাকে পড়েন তিনি।

ওয়ার্নারের গ্রেফতারের এই খবর নিঃসন্দেহে পাকিস্তান সুপার লিগের জন্য দুঃসংবাদ ছিল। তিনি এবারের পিএসএলে অংশগ্রহণ করা সবথেকে হাইপ্রোফাইল ক্রিকেটারদের মধ্যে অন্যতম। তাঁর না থাকাটা ওয়াগাপারের দেশের লিগের জন্য বড় ধাক্কা হত। কিন্তু তেমনটা হচ্ছে না। তাঁর পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ার বিষয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ICC Ranking: মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget