এক্সপ্লোর

IPL 2026: কেকেআর শিবিরের জন্য সুখবর, নেটে বোলিং শুরু করলেন ১৮ কোটির তারকা ফাস্ট বোলার

Kolkata Knight Riders: রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসাবে মাথিশা পাথিরানা নেটে বোলিং করা শুরু করেছেন।

নয়াদিল্লি: মরশুমের তিন ম্য়াচ হয়ে গিয়েছে, এখনও প্রথম জয় অধরা। গতকাল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় কোনওক্রমে চলতি আইপিএল (IPL 2026) মরশুমের প্রথম পয়েন্ট ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার পরের দিনই কেকেআরের জন্য ভেসে এল সুখবর। নেটে বোলিং করতে শুরু করেছেন কেকেআরের ১৮ কোটির বোলার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। 

গত মরশুমে ডেথ বোলিং নিয়ে ভুগেছিল কেকেআর। সেই কথা মাথায় রেখেই মিনি নিলামে পাথিরানাকে ১৮ কোটির বদলে দলে নিয়েছিল কেকেআর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পান ২৩ বছর বয়সি ফাস্ট বোলার। তারপর থেকে তিনি মাঠের বাইরেই ছিলেন। তবে রিপোর্ট অনুযায়ী তারকা ফাস্ট বোলার নেটে বোলিং করা শুরু করেছেন। 

অবশ্য পাথিরানা এখনও শ্রীলঙ্কান বোর্ডের ফিটনেস পরীক্ষায় অংশগ্রহণ করেননি বলেই জানা যাচ্ছে। ESPNcrcinfo-র রিপোর্ট অনুযায়ী মাথিশা পাথিরানা শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ১৫ জন ক্রিকেটারদের অন্যতম যাঁরা এখনও বোর্ডের ফিটনেস পরীক্ষা দেননি। আবার ছয়জন ক্রিকেটার নাকি নিজেদের প্রথম প্রচেষ্টায় ব্যর্থও হয়েছেন বলে খবর। অর্থাৎ ৪৫ জন চুক্তিবদ্ধ লঙ্কান ক্রিকেটারদের মধ্যে মাত্র ২৪ জন ক্রিকেটারই বোর্ডের ফিট ছাড়পত্র পেয়েছেন।

আইপিএলের আগেই শ্রীলঙ্কান বোর্ড বার্ষিক চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল। জানিয়েছিল ফিজিক্যাল পারফরম্যান্স পরীক্ষায় পাশ করা ক্রিকেটাররাই আইপিএলে খেলার ছাড়পত্র পাবেন। এই পরীক্ষায় পাস করা ক্রিকেটাররাই লঙ্কান ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন এবং আইপিএলে খেলার ছাড়পত্রও পাবেন বলে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড জানিয়েছিল।

দুভার্গ্যবশত ফিটনেস ছাড়পত্র না পাওয়া ২১ জন ক্রিকেটারের মধ্যে অন্যতম হলেন পাথিরানা। তবে মন্দের ভাল এই যে পাথিরানা অবশেষে নিজের ফিটনেস ফিরে পাওয়ার শেষ ধাপ শুরু করেছেন। যদিও এখনও পর্যন্ত পাথিরানা ঠিক কবে বোর্ডের কাছে নিজের ফিটনেস পরীক্ষা দেবেন, সেই দিনক্ষণ নিশ্চিতভাবে জানা যায়নি। কিন্তু খবর অনুযায়ী শ্রীলঙ্কান ফাস্ট বোলার আগামী সপ্তাহেই বোর্ডের এই পরীক্ষায় বসতে চলেছেন। আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি তিনি কেকেআর শিবিরে যোগ দেবেন। 

মরশুমের শুরুতে একাধিক তারকার চোট আঘাত এবং না না কারণে বেশ সমস্যায় পেড়েছে কেকেআর। এমন পরিস্থিতিতে পাথিরানার মতো তারকা ক্রিকেটার দলে যোগ দিলে কেকেআর শিবিরের শক্তি বাড়বে ও সমর্থকরাও স্বস্তি পাবেন, সেটা বলাই বাহুল্য। এবার দেখার পাথিরানা শেষমেশ কবে এদেশে এসে আইপিএলে মাঠে নামেন। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget