এক্সপ্লোর

IND vs ENG 5th Test: কনকনে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, পঞ্চম টেস্টে ভারতের চ্যালেঞ্জ ধর্মশালার পরিবেশ

India vs England: ইতিমধ্যেই রাঁচির টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় নিজেদের নামে করে ফেলেছে ভারতীয় দল। বর্তমানে টিম ইন্ডিয়া ৩-১ এগিয়ে।

ধর্মশালা: রাঁচিতে চতুর্থ টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয় ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল (IND vs ENG 5th Test) । সিরিজ়ের শেষ ম্যাচে দুই দল ৭ তারিখ থেকে মাঠে নামবে দুই দল। ভেন্যু বিশ্বের সবথেকে দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলির অন্যতম, ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়াম (HPCA Stadium)। পাহাড়ের কোলে দুই দলের লাল বলের ক্রিকেটের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে স্বাভাবিকভাবেই অনেক ভিড় জমাবেন। তবে এই ম্যাচে কিন্তু পরিবেশ এক বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

সিরিজ়ের বাকি ম্যাচগুলির থেকে এই পঞ্চম টেস্টের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। কনকনে ঠান্ডা আবহওয়া তো থাকছেই, পাশাপাশি ম্যাচে বৃষ্টির জেরে একাধিকবার বিঘ্নও ঘটতে পারে। ম্যাচের প্রথম দিন চার ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা। সেই তাপমাত্রা রাতের বেলায় -৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দিনের শুরুর দিকে বৃষ্টির পাশাপাশি ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। এমনকী দ্বিতীয় দিনেও আর্দ্র পরিবেশের সম্ভাবনাই রয়েছে। কিন্তু পরিস্থিতি ম্যাচের শেষ তিনদিনে বদলাতে পারে।

ম্যাচের শেষ তিনদিনে তাপমাত্র তুলনামূলক বেশি থাকার পাশাপাশি রোদের দেখাও মিলবে বলে পূর্বাভাস। ঠান্ডা কনকনে পরিবেশটা ভারতীয় ক্রিকেটারদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হলেও, বেন স্টোকসরা কিন্তু নিজেদের দেশে এমন তাপমাত্রায় ম্যাচ খেলে অভ্যস্ত। অবশ্য ইংল্যান্ড বড়জোর সিরিজ়ের ব্যবধান কমাতে পারে। সিরিজ় ইতিমধ্যেই ভারতের পকেটে। ম্যাচের জন্য ইতিমধ্যেই দুই দলের সিংহভাগ ক্রিকেটার ধর্মশালায় পৌঁছে গিয়েছে।

এই ম্য়াচের জন্য ভারতীয় দলে ফিরছেন বুমরা।তিনিই ভারতের সহ অধিনায়ক। রাঁচিতে চতুর্থ টেস্টে যাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ধর্মশালায় জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বুমরা। ছেড়ে দেওয়া হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। হতাশাজনকভাবে কেএল রাহুল এই টেস্টেও খেলতে পারবেন না, তিনি এখনও ফিটই হয়ে উঠতে পারেননি। লন্ডনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাঁর চিকিৎসা করা হচ্ছে। সেকথা বিবৃতি দিয়ে জানিয়েওছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ এই মাঠ থেকে সরাতে হয়েছিল, কিন্তু ভারত-ইংল্যান্ডের ম্যাচ কিন্তু ধর্মশালাতেই হচ্ছে। এক হাড্ডাহাড্ডি ম্যাচের আশা করতেই পারেন ভারতীয় সমর্থকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: লায়ন, ক্যামেরন গ্রিনের দাপুটে পারফরম্যান্সে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারতীয় দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget