এক্সপ্লোর

Dhruv Jurel: পন্থের অনুপস্থিতিতে পাওয়া সুযোগ দুই হাতে লুফে নিলেন জুরেল, প্রথম সেঞ্চুরি হাঁকালেন ধ্রুব

IND vs WI: মাত্র ষষ্ঠ ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান হাঁকালেন ধ্রুব জুরেল।

আমদাবাদ: অতীতে একাধিকবার তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তবে শতরানের গণ্ডি পার করতে পারেননি। তবে অবশেষে সেই গণ্ডি পার করলেন তিনি। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (IND vs WI) কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকালেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ঋষভ পন্থের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে, তা দুই হাতে লুফে নিলেন জুরেল। মাত্র ষষ্ঠ ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান হাঁকালেন তিনি। 

ঋষভ পন্থের পরিবর্তে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে নিজের কিপিংয়ে একাধিক দুরন্ত টেক নেন জুরেল। এরপর ব্যাট হাতে মাঠে নামেন তিনি। ব্যাটে নেমেও নিজের পরিপক্ক ব্যাটিংয়ে নজর কাড়লেন জুরেল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৯০ বলে নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকালেন তিনি।

শুভমন গিল ও কেএল রাহুলের জমাটি পার্টনারশিপের পর পাঁচ নম্বরে ব্য়াট করতে নামেন ধ্রুব জুরেল। তিনি কিন্তু দারুণ পরিপক্কতার সঙ্গে ব্যাটিং করেন। লাঞ্চের পরেই শতরান হাঁকানো কেএল রাহুল সাজঘরে ফিরলেও, জুরেল কিন্তু বিন্দুমাত্র বিচলিত হননি। দেখেশুনে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। জাডেজার সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়েন। পাঁচটি চার ও দুইটি ছক্কার সুবদে জুরেল ৯১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন।

 

ওয়েস্ট ইন্ডিজ় বোলারদের এই সময় কার্যত অসহায়ই দেখায়। তিনি কোনওভাবেই একাগ্রতা ভঙ্গ না করে ইনিংসে এগিয়ে নিয়ে যান। আর দেখতে দেখতেই শতরানের গণ্ডিও পার করে ফেলেন তিনি। 

সহ-অধিনায়কত্বের কথা জানতেনই না জাডেজা!

ইংল্যান্ড সিরিজ়ে চোট লেগে ঋষভ পন্থের পায়ের হাড়ে চিড় ধরে। সেই চোট থেকে এখনও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক। তারকা কিপার-ব্য়াটারকে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে (INDvs WI) তাই ভারতীয় দলে রাখা হয়নি। তাঁর পরিবর্তে এই দুই ম্যাচের সিরিজ়ের জন্য ভারতের নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তবে জাডেজা নাকি স্বয়ং এই বিষয়ে অবগতই ছিলেন না।

জাডেজা জানান তাঁকে সহ-অধিনায়ক করা হলেও, নির্বাচকরা নাকি তাঁকে এই বিষয়ে কিছু আগে থেকে জানাইনি। দল ঘোষণার পরে তাঁর নামের পাশে সহ-অধিনায়ক লেখা থাকা দেখে জাডেজা নিজেও বেশ খানিকটা চমকেই যান। এ বিষয়ে তিনি বলেন, 'ওরা আমায় এ বিষয়ে কিছু বলেইনি। দল যখন ঘোষণা করা হয়, তখনই আমি নিজের নামের পাশে সহ-অধিনায়ক লেখা দেখতে পারি। দিনের শেষে আমার যা অভিজ্ঞতা, সেইটুকু সকলের সঙ্গে ভাগ করে নেব। দলের স্বার্থে এমনটা তো করতেই হয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget