এক্সপ্লোর

Duleep Trophy 2023: পশ্চিমাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে মাঠে নামবেন পূজারা, সূর্যকুমার

Duleep Trophy 2023: ২৮ জুন থেকে শুরু হতে চলেছে এ মরশুমের দলীপ ট্রফি। শেষ হবে ১৬ জুলাই।

নয়াদিল্লি: দিন কয়েক আগেই আসন্ন ক্যারিবিয়ান সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। সেই দলে সুযোগ পাননি ভারতের তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। সাম্প্রতিক সময়ে বড় রান করতে ব্যর্থ হয়েছেন পূজারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি দুই ইনিংসে মাত্র ৪১ রান করেছিলেন। খারাপ ফর্মের জেরেই শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তাঁকে জাতীয় দল থেকে বাদ দিয়েছেন। শোনা যাচ্ছিল চেতেশ্বর পূজারাকে দলীপ ট্রফিতে (Duleep Trophy) খেলতে দেখা যাবে।

জল্পনাই সত্যি হল। পূজারার জাতীয় দলে ফেরার লড়াইটা দলীপ ট্রফি থেকেই শুরু হতে চলেছে। ক্যারিবিয়ান সফরে ভারতীয় টেস্ট স্কোয়াডে প্রথমবার জায়গা করে নিলেন তরুণ টপ অর্ডার ব্যাটার যশস্বী জয়সওয়াল। সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। দুই তরুণ ব্যাটার এ মরশুমের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও তাঁদের পারফরম্যান্স বেশ ভাল। সেই ভিত্তিতেই তাঁদেরকে জাতীয় দলে ডাকা হয়েছে। এই দুই তারকাই দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অংশ ছিলেন। তাঁদের বদলেই পশ্চিমাঞ্চলের দলে পূজারা এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সুযোগ পেলেন।

২৮ জুন থেকে শুরু হতে চলেছে এ মরশুমের দলীপ ট্রফি। শেষ হবে ১৬ জুলাই। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজ শুরু হবে ২৭ জুলাই। ভারতের ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার। তবে সেই সিরিজ শুরু হওয়ার আগেই দলীপ ট্রফি শেষ হয়ে যাবে। তাই গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন সূর্যকুমার। প্রসঙ্গত, গত মরশুমের দলীপ ট্রফি খেতাব জিতেছিল পশ্চিমাঞ্চল। সেই সুবাদেই এ বারের টুর্নামেন্টে সরাসরি শেষ চারে খেলার ছাড়পত্র পেয়েছে পশ্চিমাঞ্চল। তাই এরপর দলীপ ট্রফির সেমিফাইনালেই সূর্যকুমার ও চেতেশ্বর পূজারাকে খেলতে দেখা যাবে।

পূজারার দল থেকে বাদ পড়াটা অনেক বিশেষজ্ঞই মেনে নিতে পারেননি। সুনীল গাওস্করের মতো প্রাক্তনীরা তো সরাসরি দাবি করেছেন গোটা ব্যাটিং লাইনআপই ব্যর্থ হলেও, কেবলমাত্র পূজারাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। পূজারা কোনদিনই খুব বেশি কথা বলেন না। তিনি ভারতীয় দল থেকে বাদ পড়ার পরেও শব্দ খরচ করেননি। বরং সোশ্য়াল মিডিয়ায় নিজের অনুশীলন করার একটি ভিডিও পোস্ট করেন তিনি। কোনও কিছু লেখার বদলে ব্যাট বল ও লাল হৃদয়ের একটি ইমোজি দিয়েই ভিডিওটি শেয়ার করেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget