এক্সপ্লোর

Duleep Trophy: দলীপ সেমিফাইনালে দুরন্ত শতরান জাতীয় দলে ব্রাত্য চেতেশ্বর পূজারার

Cheteshwar Pujara: মধ্যাঞ্চলের বিরুদ্ধে ১৩৩ রানের ইনিংস খেলেন পূজারা।

বেঙ্গালুরু: চলতি দলীর ট্রফির (Duleep Trophy 2023) সেমিফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতীয় দলে ব্রাত্য চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। প্রথম ইনিংসে ব্যাট হাতে তেমন রান করতে পারেননি পূজারা। মাত্র ২৮ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকালেন তারকা ক্রিকেটার। পূজারার দুরন্ত শতরানে ভর করেই তৃতীয় দিনের শেষে মধ্যাঞ্চলের বিরুদ্ধে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে নিজেদের হাতে নিয়ে নিল পশ্চিমাঞ্চল (West Zone vs Central Zone)।

এদিন ১৪৯ রানে তিন উইকেট থেকে নিজেদের ইনিংস শুরু করেছিল পশ্চিমাঞ্চল। সরফরাজ খান দিনের শুরুর দিকেই মাত্র ছয় রান করে সাজঘরে ফিরে গেলেও, অর্ধশতরানে ব্যাট করা পূজারা কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। একদিকে যেখানে পরপর নিরন্তর ব্যবধানে উইকেট হারাচ্ছিল পশ্চিমাঞ্চল, সেখানে পূজারা ক্রিজে টিকে থেকে নিজের দক্ষতার প্রদর্শন দেন। সৌরভ কুমারকে দুইটি চার হাঁকিয়ে নিজের শতরান পূর্ণ করেন পূজারা। ১৩৩ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও একটি ছক্কায়।

পূজারার এই শতরান হাঁকিয়েই এই বিশেষ তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি পূজারার ৬০ নম্বর শতরান। তিনি ভারতীয় হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক শতরান করার তালিকায় প্রথম পাঁচে নিজের নাম লিখিয়ে ফেললেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিজয় হাজারের সঙ্গে বর্তমানে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে যুগ্মভাবে রয়েছেন ৮১ শতরান হাঁকানো সুনীল গাওস্কর ও সচিন তেন্ডুলকর। 

পূজারার শতরান বাদে পশ্চিমাঞ্চলের হয়ে দ্বিতীয় ইনিংসে কেবলমাত্র সূর্যকুমার যাদবই পশ্চিমাঞ্চলের হয়ে অর্ধশতরান হাঁকাতে সক্ষম হন। তিনি ৫২ রানের ইনিংস খেলেছেন। প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চলের নায়ক অতীত শেঠও কিন্তু একেবারেই রান পাননি। মাত্র ৯ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। হেত পটেল ২৭ রানের ইনিংসে একটু লড়াই করার চেষ্টা করেন বটে। তবে তারপর লোয়ার অর্ডারে আর কোনও পশ্চিমাঞ্চল ব্যাটার রান করতে পারেননি। মধ্যাঞ্চলের হয়ে সৌরভ কুমার চার ও সারাংশ জৈন তিন উইকেট নেন। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে নয় উইকেটের বিনিময়ে পশ্চিমাঞ্চলের স্কোর ২৯১ রান। আপাতত তাঁরা ৩৮৩ রানে এগিয়ে রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill Ranking: প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
CAB News: যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
ODI World Cup 2027: ওয়ান ডে বিশ্বকাপের ফর্ম্যাট আমূল বদলে ফেলা হচ্ছে, সুপার সিরিজ, সুপার সেভেন! কী জানাল ICC?
ওয়ান ডে বিশ্বকাপের ফর্ম্যাট আমূল বদলে ফেলা হচ্ছে, সুপার সিরিজ, সুপার সেভেন! কী জানাল ICC?
Bengal Cricket: ইলেক্টোরাল অফিসারের চিঠি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম CAB, আজ জরুরি বৈঠকে ঝড় উঠবে?
ইলেক্টোরাল অফিসারের চিঠি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম CAB, আজ জরুরি বৈঠকে ঝড় উঠবে?

ভিডিও

Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির
TMC News | মমতা ঘনিষ্ঠদের ১৮০ ডিগ্রি টার্ন! কালীঘাট ছেড়ে গেল ঋতব্রত তৃণমূলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget