এক্সপ্লোর

ICC WC 2023: ওয়ান ডে বিশ্বকাপের সূচি শীঘ্রই, দাবি বোর্ডের, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কি ইডেনেই?

Indian Cricket Team: ভারতের একটি ম্যাচই আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে।

কলকাতা: আজই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিন। এই ম্যাচ শেষে আজকেই আসন্ন ওয়ান-ডে বিশ্বকাপের (ICC WC 2023) সূচি ঘোষণা হওয়ার কথা। এবারের বিশ্বকাপ আসর ভারতেই বসতে চলেছে। তাই কোথায়, কখন, কোন ম্যাচ আয়োজিত হবে, তা জানতে স্বাভাবিকভাবেই মুখিয়ে রয়েছে আপামর ভারতবাসী। তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজই।

বিশ্বকাপের সূচি ঘোষণা

এখনও পর্যন্ত সরকারি ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল। ঘটনাক্রমে এবারের বিশ্বকাপেও ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক পরিস্থিতি ভাল নয়, তাই দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজও আয়োজিত হয় না। ক্রিকেটের ময়দানে একমাত্র বড় বড় টুর্নামেন্টেই খেলে ভারত, পাকিস্তান। তাই দুই পড়শি দেশ একে অপরের বিরুদ্ধে কোথায়, কখন খেলবে, তা জানতে স্বাভাবিকভাবেই মুখিয়ে থাকে সমর্থকরা। শোনা যাচ্ছে ফাইনালের পাশাপাশি আমদাবাদেই ভারত-পাকিস্তান ম্যাচও হবে।

৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে। তাহলে কি ইডেন গার্ডেন্সে কোনও ম্যাচ খেলবে না ভারত? কয়টি ম্যাচই বা আয়োজন করবে ক্রিকেটের 'নন্দন কানন'। খবর অনুযায়ী ঐতিহাসিক ইডেনে আসন্ন বিশ্বকাপের চারটি ম্যাচ আয়োজিত হতে চলেছে এবং ভারতীয় দলও ইডেনে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ। তবে ইডেন ভারতের একটি ম্যাচই পেতে চলেছে। সম্ভবত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাটটি আয়োজিত হচে চলেছে ইডেন গার্ডেন্সে। ভারতের পাশাপাশি দুই পড়শি দেশ পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচও নাকি ইডেন পেতে চলেছে। তবে গোটা বিষয়টিতেই এখনও আইসিসির সিলমোহর পড়া বাকি।

হাইব্রিড মডেলে এশিয়া কাপ?

দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে না না জল্পনা-কল্পনা চলছেই। কোথায়, কীভাবে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে, তাই নিয়েও রয়েছে সংশয়। এবার সম্ভবত সেই সমস্যার সমাধান হতে চলেছে। খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) (PCB) প্রস্তাবিত হাইব্রিড মডেলেই সম্মতি দিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) (ACC)। 

হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের সিংহভাগ ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজিত হবে। তবে ভারত পাকিস্তানের ম্যাচসহ ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে। নিরপেক্ষ দেশ হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হচ্ছে বলে খবর। ভারতের গ্রুপপর্বের ম্যাচগুলির পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যদি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে সেই ফাইনালটিও দ্বীপরাষ্ট্রেই আয়োজিত হবে। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে আসন্ন সপ্তাহের শেষের দিকেই সরকারি ঘোষণা হতে পারে। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget