এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: আগুন ঝরালেন সিরাজ, আকাশ দীপের প্রতিশোধ, প্রথম সেশনেই ৪ উইকেট হারাল ইংল্যান্ড

Mohammed Siraj: বল হাতে বেন ডাকেট ও অলি পোপকে আউট করেন মহম্মদ সিরাজ।

লন্ডন: একেবারে টাই টাইয়ে শেষ হয়েছিল প্রথম ইনিংস। ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) চতুর্থ দিনের প্রথম সেশনটা সেই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সেশনটা কিন্তু দুরন্ত বোলিংয়ে ভারতীয় দল নিজেদের নামে করল। প্রথম সেশনে ২৪ ওভারে ইংল্যান্ড ৯৬ রান তুললেও চার চারটি সাফল্য পেল টিম ইন্ডিয়া। জোড়া উইকেট পেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি একটি করে সাফল্য পেলেন। আপাতত ইংল্যান্ডের স্কোর ৯৮/৪। ইংরেজদের হয়ে জো রুট ১৭ রান ও বেন স্টোকস দুই রানে অপরাজিত রয়েছেন।   

 

দিনের শুরুটা বিনা উইকেটে দুই রানে করে ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ষষ্ঠ ওভারে মহম্মদ সিরাজ বেন ডাকেটকে ১২ রানে সাজঘরে ফেরান। ইংল্যান্ড ওপেনারকে আউট করেই উচ্ছ্বসিত ভঙ্গিমায় উইকেটটা উদযাপনও করেন সিরাজ। তাঁর একেবারে সামনে গিয়ে চিৎকার করে উইকেট সেলিব্রেট করতে দেখা যায় সিরাজকে, পাশাপাশি সেই মুহূর্তেই কাঁধ দিয়ে ইংরেজ ওপেনারকে হালকা ধাক্কাও দেন ভারতীয় ফাস্ট বোলার। অধিনায়ক  শুভমন গিল কোনওরকমে সিরাজকে টেনে সরান। আম্পায়াররাও এই ঘটনায় তাঁকে সতর্ক করেন। 

এরপরে বল হাতে সিরাজের ধার অবশ্য কমেনি। জলপানের বিরতির ঠিক আগেই অলি পোপকে চার রানে আউট করেন সিরাজ। আম্পায়ার তাঁকে প্রথমে আউট না দিলেও, ডিআরএসের সুবাদে সাফল্য পায় ভারত। এরপরে ব্যাটে নামেন প্রথম ইনিংসে শতরানকারী জো রুট। তবে ইংল্যান্ড ৫০ রানের গণ্ডি পার করতেই তৃতীয় সাফল্য পায় ভারত। নীতীশ কুমার রেড্ডির বলে গালিতে বেশ ভাল ক্যাচ ধরে ক্রলিকে ফেরান যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহ ১২ রান।

তিন উইকেট পড়ে গেলেও হ্যারি ব্রুক অবশ্য এদিন নেমে শুরু থেকেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করেন। আকাশ দীপের পরপর তিন বল বাউন্ডারি পার করান তিনি। দুই চার ও একটি ছক্কা হাঁকান ব্রুক। তবে আকাশ দীপ ঠিক পরের ওভারেই মধুর প্রতিশোধ নেন। ব্রুকের মিডল স্টাম্প ভাঙেন তিনি। সেশনের বাকি সময়টায় যাতে আর কোনও উইকেট না পরে, সেটা সুনিশ্চিত করেন রুট ও স্টোকস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget