এক্সপ্লোর

ENG vs IND: এজবাস্টনে শুভমন গিলকে টিম ইন্ডিয়ার একাদশে দুই বড় বদল ঘটানোর পরামর্শ ভারতীয় প্রাক্তনীর

Indian Cricket Team: ভারতীয় প্রাক্তনীর মতে বার্মিংহামের ব্যাটিং সহায়ক পিচে একজন কম ব্যাটার নিয়ে খেললেও ইনফর্ম ভারতীয় ব্যাটিং লাইন আপের খুব একটা সমস্যা হয়তো হবে না।

বার্মিংহাম: ইংল্যান্ডের মাটিতে (ENG vs IND) প্রথম টেস্টে পাঁচ পাঁচটি শতরান, তাও পরাজয়। এমন ঘটনা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনও হয়নি। তবে লিডসে পরাজিত হয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের শুরুতেই পিছিয়ে পড়েছে ভারতীয় দল। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। নিঃসন্দেহেই সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ঝাঁপাবে টিম ইন্ডিয়া। এই টেস্টে ভারতীয় একাদশে কেমন কী হয়, কোনও বদল ঘটানো হয় কি না, সেইদিকে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীর নজর রয়েছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত (Deep Dasgupta) কিন্তু প্রথম টেস্টের একাদশ থেকে দ্বিতীয় টেস্টে দুই বদল দেখতে চাইছেন। দীপের মতে করুণ নায়ারকে তিন নম্বরে খেলানো উচিত। সেক্ষেত্রে সাই সুদর্শনকে দল থেকে বাদ দিতে হবে। তিনি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'স্বাভাবিকভাবে প্রথম টেস্টের পরেই খুব বেশি বদল ঘটাতে চায় না কেউই, তবে এটা একটা তরুণ দল, সেই কথাটাও মাথায় রাখতে হবে। অধিনায়ক নতুন, দলটাতেও অনেকে নতুন। তাই সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াটা জরুরি। করুণ নায়ার তিন নম্বরে ব্যাট করেই বেশি রান করেছেন এবং ভারতীয় এ দলের হয়েও তিনেই ব্যাট করেছিলেন। তাই ওকে তিন নম্বরেই ব্যাট করানোর চেষ্টা করা উচিত।'

তিনি আরও যোগ করেন, 'করুণ তিনে ব্যাট করলে ছয় নম্বরে নীতীশ কুমার রেড্ডির মতো একজনের জায়গা তৈরি হয়। ও প্রয়োজনে দলের হয়ে কয়েকটি ওভার বলও করতে পারবে। আমি এক্ষেত্রে সাই সুদর্শনের সঙ্গে কথা বলতাম। ওকে বোঝাতাম যে এটা প্রথম টেস্টের পারফরম্যান্সের ভিত্তিতে হয়নি, এটা দলের স্বার্থে করা হচ্ছে। এই কথোপকথনটা, গোটা বিষয়টা বোঝানোটা খুব জরুরি।'

এর পাশাপাশি ভারতীয় প্রাক্তনীর মতে যেহেতু বার্মিংহামের এজবাস্টনে সাধারণত ব্যাটিং সহায়ক পিচই দেখা যায়, তাই সেক্ষেত্রে আট নম্বরে কুলদীপ যাদবকে খেলানোটা লাভদায়ক হতে পারে। তিনি টিম ইন্ডিয়ার গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন। 'বার্মিংহামে যেহেতু সচরাচর ব্যাটিং সহায়ক পিচ হয়, তাই আমি দলে কুলদীপকে দেখতে চাই। দলের প্রথম পাঁচজন ব্যাটার ফর্মে থাকলে সুবিধাটা হয় যে আট নম্বর ব্যাটারের রানের ওপর খুব একটা নির্ভরশীল হতে হয় না।' বলেন দীপ। এবার ভারতীয় দল দ্বিতীয় টেস্টে আদৌ কোনও বদল ঘটায় কি না, এটা দেখার বিষয় হতে চলেছে।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget