এক্সপ্লোর

ENG vs IND: অবশেষে স্বস্তি, শনিবার ভারতীয় দলের নেটে পুরোদমে বোলিং তো করলেনই, ঘণ্টাখানেক ব্যাটও করলেন বুমরা

Indian Cricket Team: ভারতীয় দলের অপশনাল নেটে শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি শনিবার অনুশীলন করেননি।

বার্মিংহাম: ইংল্যান্ডের প্রথম টেস্টে (ENG vs IND) পরাজয়ের পর ২ জুলাই থেকে এজবাস্টনে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে সিরিজ়ে সমতায় ফেরার জন্য ঝাঁপাবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে সবথেকে চর্চায় যিনি, তাঁর নাম যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি দ্বিতীয় টেস্টে খেলবনে কি না, সেই নিয়েই রয়েছে সংশয়। 

আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বুমরা পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে খেলবেন। তিনি যে দুই টেস্টে খেলবেন না, সেটার একটি কি দ্বিতীয় টেস্ট? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এখনও অবধি ম্যানেজমেন্টের তরফে কিছুই জানানো হয়নি। উপরন্তু, শুক্রবার অনুশীলনে উপস্থিত থাকলেও, বুমরাকে বোলিং করতে দেখা যায়নি। তাই উদ্বেগ আরও বেড়েছিল। কিন্তু শনিবার অনুশীলন অপশনাল থাকলেও বুমরা উপস্থিত ছিলেন। শুধু উপস্থিতই ছিলেন না, তিনি পুরোদমে বোলিং করলেন এবং ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলনও করেন।

বুমরাকে খেলানো নিয়ে শেষ সিদ্ধান্ত ম্যাাচের দিনই নেওয়া হবে। তবে শনিবার নেট সেশনের আগে বুমরার ফিটনেস পরীক্ষা করা হয় বলে খবর। ভারতীয় দলের অপশনাল নেটে শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি শনিবার অনুশীলন করেননি। তবে বুমরার পাশাপাশি এদিন নেটে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণও বোলিং করেন। প্রসিদ্ধ প্রথম দিন বুমরার মতোই নেটে বোলিং করেননি, তবে আজ তাঁকে নতুন বল হাতে আধ ঘণ্টা বোলিং করতে দেখা যায়। বুমরাকে তাঁর সঙ্গে কথা বলতেও দেখা যায়।

 

বোলিং কোচ মর্নি মর্কেল মহম্মদ সিরাজের দিকে বিশেষ নজর দেন। তাঁকে ল্যান্ডিং ফুটের দিকে নজর ছিল মর্কেলের। এরপরেই বুমরা খানিকটা বিশ্রাম করে ব্যাটিং করেন। থ্রো ডাউন বিশেষজ্ঞদের বিরুদ্ধে ব্যাটিং করেন তিনি। বুমরার ব্যাটিংয়ের দিকে নজর দিচ্ছিলেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। এছাড়া করুণ নায়ার, সাই সুদর্শন, রবীন্দ্র জাডেজারাও ব্যাটিং অনুশীলন করেন। সুদর্শনই এদিন প্রথমে ব্যাটিং করেন। প্রথম টেস্টে অভিষেক ঘটালেও বড় রান পাননি বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় টেস্টের আগে তাঁর কাঁধে চোটের খবর সামনে এসেছিল। সংশয় তৈরি হয়েছিল এজবাস্টনে তাঁর খেলা নিয়েও। কিন্তু নেটে সুদর্শনের ব্যাটিং দেখে তাঁকে কিন্তু ফিটই মনে হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget