এক্সপ্লোর

Neeraj Chopra on Bumrah: বল হাতে মতান্তরে বিশ্বের সেরা, জ্যাভলিন থ্রোয়েও বুমরা ভাল করবেন দাবি নীরজ চোপড়ার

Neeraj Chopra: সদ্যই নীরজ চোপড়া পুনরায় বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার স্থান দখল করেন।

নয়াদিল্লি: একজন বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার, অন্যতম মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার। কথা হচ্ছে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও নীরজ চোপড়ার (Neeraj Chopra)। দুইজনেই বিশ্বদরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরজ দাবি করেন সুযোগ পেলে যশপ্রীত বুমরা কিন্তু ভাল জ্যাভলিন থ্রোয়ার হতে পারেন।

নীরজের মতে ফাস্ট বোলিংয়ের মতোই জ্যাভলিন দূরত্বে ছোড়ার জন্য ভাল রান আপের প্রয়োজন। পাশাপাশি কাঁধ ও পায়ের জোরও জরুরি। সেইসব কথা মাথায় রেখেই তিনি বুমরাকে বাছাই করেন। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেন, 'আমার মনে হয় একজন ফাস্ট বোলার (ক্রীড়াবিদ যিনি ভাল জ্যাভলিন থ্রো করতে পারবেন) করতে পারে। তাই সম্পূর্ণ ফিট যশপ্রীত বুমরা নিজের সেরা ফর্মে কিন্তু মন্দ বিকল্প হবেন না।'

 

 

৫ জুলাই থেকে নীরজকে তাঁর নামাঙ্কিত নীরজ চোপড়া ক্লাসিকসে দেখা যাবে। বেঙ্গালুরুতে এই প্রতিযোগিতা আয়োজিত হবে। তার আগেই নীরজকে অন্য ক্রীড়াক্ষেত্র থেকে একজনকে বেছে নিতে বলা হয় যিনি ভাল জ্যাভলিন থ্রোয়ার হতে পারবেন। সেই জবাবেই নীরজের মুখে বুমরার নাম শোনা যায়। 

প্রসঙ্গত, সদ্যই পরপর দুই প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছেন নীরজ চোপড়া। বেশ ভাল ফর্মেই রয়েছেন তিনি। এবার ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে পুরষদের জ্যাভলিন থ্রোর ব়্যাঙ্কিংয়েও (Javelin throw world rankings) শীর্ষস্থান পুনরায় দখল করে নিলেন নীরজ। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের থেকে শীর্ষস্থান নিজের নামে করলেন ভারতীয় তারকা অ্যাথলিট।

বিশ্ব অ্যাথলেটিক্স এই সপ্তাহের শুরুতেই ব়্যাঙ্কিং আপডেট করে। সেই ব়্যাঙ্কিংয়ে নিজের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪৪৫। সেখানে পিটার্সের সংগ্রহ ১৪৩১। নীরজের প্রতিদ্বন্দ্বী তথা অলিম্পিক্স চ্যাম্পিয়ন আরশাদ নাদিম (Arshad Nadeem) কিন্তু প্রথম তিনেও নেই। পাক অ্যাথলিট রয়েছেন চতুর্থ স্থানে। পড়শি দেশের তারকার দখলে রয়েছে ১৩৭০ পয়েন্ট। নীরজ প্যারিস অলিম্পিক্সের পরেই ব়্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান হারান। পিটার্সের কাছে ২০২৪ সালের সেপ্টেম্বরে সেই স্থান হারিয়েছিলেন। তবে ধারাবাহিক পারফরম্যান্সের পর আবারও সেই স্থান ফিরে পেলেন নীরজ। 

সেরা শিরোনাম

সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget