এক্সপ্লোর

ENG vs IND: ইংল্যান্ডে পিচ যেমনই হোক, কুলদীপ যাদবকে খেলানোর দাবিতে সরব আর অশ্বিন

Indian Cricket Team: ভারতীয় দলের হয়ে গত বছর অক্টোবরে নিজের শেষ টেস্ট ম্য়াচ খেলেছিলেন কুলদীপ যাদব।

নয়াদিল্লি: আর সপ্তাহখানেকও বাকি নেই, আগামী শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। সেই সিরিজ় ঘিরে উত্তেজনার কমতি নেই। এই সিরিজ়ের মাধ্য়মেই তো ভারতীয় (Indian Cricket Team) টেস্ট দলের নব যুগের সূচনা হতে চলেছে। তিন মহারথীর অবসরের পর টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নিচ্ছেন শুভমন গিল।

সদ্য অবসর নেওয়া তিন ভারতীয় মহারথীর অন্যতম আর অশ্বিন সেই আসন্ন সিরিজ়ে ভারতীয় একাদশে এক বোলারকে রাখার জোরাল দাবি জানালেন। অশ্বিনের মতে, 'পিচ যদি আর্দ্র না হয়, তাহলে তো কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) অবশ্যই খেলানো উচিত। আর পিচ আর্দ্র হলে তখনও কুলদীপর খেলা উচিত। দলের সবার প্রথম নাম যশপ্রীত বুমরা। তারপর ম্যাচের গতি নিয়ন্ত্রণের জন্য রবীন্দ্র জাডেজাকে খেলানো উচিত, ও পাঁচ বা ছয়ে ব্যাটও করতে পারবে। তারপরেই আমি কুলদীপ যাদবের নাম নেব। এই বোলিং আক্রমণ বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও পরিবেশে যে কোনও ব্যাটিং লাইন আপকে আউট করতে পারে। মহম্মদ সিরাজের কথা ভুলে গেলেও চলবে না, ও একজন যোদ্ধা।'

২০১৮ সালের সফরে কুলদীপ যাদব ইংল্যান্ডে একটি মাত্র ম্যাচ খেলে কোনও উইকেট পাননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এমনিতে কুলদীপের রেকর্ড বেশ ভাল। চায়নাম্যান বোলার ইংরেজদের বিপক্ষে ছয় ম্যাচে ২২.২৮ গড়ে ২১টি উইকেট নিয়েছেন। তবে হ্যাঁ, গত বছর অক্টোবরে শেষবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন কুলদীপ যাদব। তাই তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পাওয়া যে নিশ্চিত নয়, তা বলাই বাহুল্য।   

প্রসঙ্গত, টেস্ট সিরিজ় শুরুর আগে আপাতত ভারতীয় দলের ক্রিকেটাররা শেষ প্রস্তুতি ম্যাচ খেলছ। গতকাল থেকে আয়োজিত হওয়া আন্তঃদলীয় ম্যাচে বেশ ভাল ছন্দে দেখায় গিল, কেএল রাহুলকে। বল হাতে ভাল পারফর্ম করেন শার্দুল ঠাকুর। বিসিসিআইয়ের তরফে জানানো হয় শার্দুল এই ম্যাচের প্রথম দিন বল হাতে বেশ ভাল পারফর্ম করেন। ব্যাট হাতে অর্ধশতরান করেন গিল ও দলের সবথেকে অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল। ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নেমে শতরান হাঁকিয়েছিলেন রাহুল। তারপর এই আন্তঃদলীয় ম্যাচে অর্ধশতরান, সিরিজ় শুরুর আগে রাহুল যে বেশ ভাল ছন্দে রয়েছেন, তা বলাই বাহুল্য।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget