এক্সপ্লোর

ENG vs IND: সামনে কঠিন চ্যালেঞ্জ, পূর্বসূরী রোহিত, বিরাটের থেকে পাওয়া শিক্ষা নিয়েই এগিয়ে যেতে আগ্রহী শুভমন

Indian Cricket Team: ২০ জুন থেকে শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল।

লন্ডন: ২০ জুন ইংল্যান্ড সিরিজ়ের (ENG vs IND) মাধ্যমে ভারতীয় ক্রিকেটে নব প্রজন্ম শুরু হতে চলেছে। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), আর অশ্বিনের অবসরের পর তরুণ অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে প্রথমবার টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে তরুণ দল নিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। নতুন অধিনায়কের তত্ত্বাবধানে নিঃসন্দেহে চ্যালেঞ্জটা কঠিন।

তবে শুভমন রোহিত, বিরাটের অধীনে খেলেছেন। দুই মহারথীর অধিনায়কত্ব থেকে কিছু কিছু জিনিস তিনি রপ্ত করারও চেষ্টা করেছেন বলে জানান শুভমন গিল। Sky Sports-কে দেওয়া সাক্ষাৎকারে গিল বলেন, 'বিরাট ভাইয়ের অধীনে আমি যখন খেলতাম তখন বিশেষত টেস্ট ম্যাচের ক্ষেত্রে ও মাঠে যে চিন্তাভাবনা করত, ফিল্ডিং সাজাত, সবসময় তৎপর থাকতস সেটা আমার বেশ পছন্দ। কোনও পরিকল্পনা যদি কাজে না দেয়, তাহলে ওঁ সঙ্গে সঙ্গে বদল করে নতুন পরিকল্পনা তৈরি করত, বোলারদের সেটা বোঝাত। সেটা আমি শেখার চেষ্টা করেছি।'

অপরদিকে, রোহিত শর্মার অধিনায়কত্বেরও ভূয়সী প্রশংসা করেন শুভমন গিল। 'অপরদিকে রোহিক শর্মার ক্ষেত্রে বাইরে থেকে দেখে মনে হতে পারে ওঁ আগ্রাসী নয়, তবে ওঁ পরিকল্পনার দিক থেকে ভীষণই আগ্রাসী ছিলেন। অধিনায়ক হিসাবে অত্যন্ত আগ্রাসী। ম্যাচের আগে, সিরিজ়ের সময় খেলোয়াড়দের থেকে ওঁ কী চায় না চায়, সেটা স্পষ্ট করে দিতেন।' বলেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক।

তরুণ অধিনায়কের ওপর আস্থা রাখছেন দলের তারকা বোলার কুলদীপ যাদবও। রবিবার, ১৫ জুন রিপোর্টারদের সামনে কুলদীপ নেতা শুভমনকে ভূয়সী প্রশংসায় ভরান। তিনি বলেন, 'আপনারা তো সকলে ইতিমধ্যেই দেখেছেন যে শুভমন গিল অধিনায়কত্বটা করতে পারে। ও অনেক সিনিয়রদের সঙ্গে কাজ করেছে। বিগত দুই বছরে তো রোহিত ভাইয়ের সঙ্গে অনেক কথা বলেছে, আলোচনা করেছে। আর এটা শুধু ওয়ান ডের ক্ষেত্রে বলছি না, টেস্টেও বিষয়টা একই।'

কুলদীপ আরও যোগ করেন, 'নেতা হিসেবে ও ভাল কিছু করার জন্য ভীষণই উদ্বুদ্ধ। এক্ষেত্রে ওর চিন্তাধারাটা হল লক্ষ্যণীয় বিষয়। দলকে প্রচুর সাহায্য করেছে ও। শেষ তিন, চারটে অনুশীলন সেশনে আমি লিডারশিপ গ্রুপের গুণাবলী দেখেছি। শুভমনের মধ্যে ওই বিষয়টা রয়েছে। দলকে নেতৃত্ব দিতে ও একেবারে তৈরি।'  

মঞ্চ প্রস্তুত, শেষবেলার প্রস্তুতি সারছে দুই দল। এবার দেখার ১৮ বছর পর ইংল্যান্ডের মাটিতে গিল আবার ভারতীয় দলকে অধিনায়ক হিসাবে টেস্ট সিরিজ় জেতাতে পারেন কি না।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget