এক্সপ্লোর

ENG vs IND: বলের পর ব্যাট হাতেও দুরন্ত 'লর্ড', আন্তঃদলীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন শার্দুল ঠাকুর

Shardul Thakur: যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহদের বোলিং আক্রমণের বিরুদ্ধে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন শার্দুল ঠাকুর।

বেকেনহ্যাম: ইংল্যান্ডে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার যে কোনও দলের জন্য অপরিহার্য। ভারতীয় দলও (Indian Cricket Team) এই ফাস্ট বোলিং অলরাউন্ডারের খোঁজেই ছিল। এই ভূমিকায় মূল প্রার্থী ছিলেন দুইজন, নীতীশ কুমার রেড্ডি ও শার্দুল ঠাকুর (Shardul Thakur)। এঁদের মধ্যে শার্দুল আন্তঃদলীয় ম্যাচে যা পারফর্ম করলেন, তাতে ২০ তারিখ হেডিংলিতে প্রথম টেস্টে ভারতীয় একাদশে তাঁর নাম থাকার সম্ভাবনা প্রবল।

তাঁর ব্যাটিংয়ের হাতটা মন্দ নয়। অতীতে ইংল্যান্ডের মাটিতে অর্ধশতরান করেছেন শার্দুল। তবে এই সিরিজ়ের মাধ্যমে বেশ খানিকটা সময় পর জাতীয় দলে ফিরছেন শার্দুল। তাই তিনি কেমন ছন্দে রয়েছেন, সেই নিয়ে একটা সংশয় ছিলই। সেই সংশয় খানিকটা হলেও কাটল বটে। রবিবার, ১৫ জুন আন্তঃদলীয় ম্যাচে শার্দুলের ব্যাট থেকে এল সেঞ্চুরি। ভারতীয় 'এ' দলের হয়ে ব্যাটে নেমে শার্দুল এদিন অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসটি আসে যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, অর্থাৎ একেবারে প্রথম সারির বোলিং আক্রমণের বিরুদ্ধে।

গতকাল রাতে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন শার্দুল। আজ সকালে মাঠে নেমেই আগ্রাসী মেজাজে দুরন্ত শতরান পূরণ করে ফেলেন ভারতীয় তারকা অলরাউন্ডার। এর আগে ম্যাচের প্রথম দিনে বল হাতে কেএল রাহুল, শুভমন গিলদেরও বেশ চাপে ফেলেছিলেন তিনি। ফলে ইংল্যান্ড সিরিজ় শুরুর আগে 'লর্ড' যে ফর্মে রয়েছেন, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার এই আন্তঃদলীয় ম্যাচটি চারদিনের হওয়ার কথা ছিল। তবে আজ তৃতীয় দিনের মাঝপথেই খেলা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মোট আট সেশন মতো খেলা হয়। এই সময়ে প্রথমে ব্যাট করে শুভমন গিল ও কেএল রাহুলের অর্ধশতরানে ভর করে ভারত ৪৬৯ রান তোলে। জবাবে 'এ' দলের হয়ে সরফরাজ খান বিধ্বংসী শতরান করেন। ৭৬ বলে ১০১ রানের ইনিংস খেলে তিনি রিটায়ার্ড আউট হন।

ম্যাচের দ্বিতীয় দিনে বুমরা বল হাতে কোনও উইকেট পাননি। সিরাজ দুই উইকেট নিলেও সাত রান প্রতি ওভার করে খরচ করেন। দুই উইকেট পেয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণও। অভিমন্যু ঈশ্বরণ ব্যাট হাতে ৩৯ ও ঈশান কিষাণ ৪৫ রানের ইনিংস খেলেন। সাই সুদর্শন করেন ৩৮ রান। এরপর আজ তৃতীয় দিনে শার্দুলের ব্যাট থেকে এল শতরান। এরপর ভারতীয় দল মঙ্গলবার হেডিংলির উদ্দেশে রওনা দেবে। শুক্রবার শুরু হবে ম্যাচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget