এক্সপ্লোর

ENG vs IND: অবসর নিয়েছেন রোহিত, কোহলি, ইংল্যান্ড সফরের দল ঘোষণাপূ্র্বে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন বুমরাও!

Jasprit Bumrah: বর্ডার-গাওস্কর ট্রফিতে চোট পাওয়ার পর যশপ্রীত বুমরা আর ভারতীয় দলের হয়ে খেলেননি। তবে ইংল্যান্ড সফরেই তাঁর প্রত্যাবর্তন ঘটতে হলেছে।

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের আসর। তবে আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের (England vs India) লম্বা সফরে যাবে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা সদ্যই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দুই মহাতারকার অবসরের পর এই সিরিজ়ের মাধ্যমে নতুন যুগের সূচনা করবে টিম ইন্ডিয়া। দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধে এই সময় বড় দায়িত্ব। তবে ইংল্যান্ড সিরিজ়ের আগেই বুমরার এক খবর ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াবে।

বুমরা রোহিত জমানায় ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন। টিম ইন্ডিয়াকে অতীতে টেস্টে একাধিকবার নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে তাঁকে আপাতত পিছিয়েই রাখা হয়েছে। তবে বকলমে অধিনায়ক যদি তিনি নাও হন, সিনিয়র ক্রিকেটার হিসাবে বুমরার কাঁধে বিলেত সফরে গুরুদায়িত্ব থাকবে। আজই ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণার কথাও রয়েছে। কিন্তু শোনা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ সিরিজ়ের আগেই বুমরা নাকি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন তিনি পাঁচ ম্যাচের সবকয়টি খেলতে পারবেন না।

এক রিপোর্টে দাবি করা হচ্ছে বুমরা ভারতীয় নির্বাচকদের জানিয়েছেন যে তাঁর শরীর তিন টেস্ট ম্যাচের বেশি ধকল নিতে পারবে না। সদ্যই চোট সারিয়ে ফিরেছেন ভারতের তারকা ফাস্ট বোলার। বর্ডার-গাওস্কর সিরিজ়ে তিনি সবকয়টি ম্যাচই খেলেছিলেন। তবে শেষ টেস্টে কোমড়ে এমন চোট পান বুমরা যে তাঁকে বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। আইপিএলে দেরিতে ফিরেছেন তিনি। তাই সবকয়টি ম্যাচ খেলা এখন তাঁর জন্য বেশ ধকলেরই হতে পারে। সেই কথাই সম্ভবত নির্বাচকদের বুমরা জানিয়েছেন।

এই পাঁচ টেস্ট খেলতে না পারাটাই সম্ভবত বুমরাকে ভারতীয় টেস্ট অধিনায়ক হওয়ার দৌড় থেকেও পিছিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে নির্বাচকরা এমন কাউকে অধিনায়ক হিসাবে চাইছেন যে সবকয়টি ম্য়াচ খেলতে পারবেন। বুমরার পক্ষে তা সম্ভব না হওয়ায় তিনি নেতৃত্বের দৌড়েও পিছিয়ে গিয়েছেন। বুমরার পাশাপাশি তাঁর দীর্ঘ সময়ের সতীর্থ মহম্মদ শামিরও ইংল্যান্ড সফরে খেলা নিয়ে সংশয় রয়েছে।

ইএসপিএল ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী শামির ফিটনেসের তত্ত্বাবধানে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের এক সদস্যও নাকি লখনউয়ে উড়ে গিয়েছেন। সেখানে আরসিবির সঙ্গে ম্যাচ খেলছে শুক্রবার হায়দরাবাদ। তবে টেস্ট ক্রিকেটে লম্বা স্পেলের প্রয়োজন। এই পরিস্থিতিতে শামি কতটা ভরসা জোগাতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছেন নির্বাচকরা ও বিসিসিআই। তবে সবটা দল নির্বাচনের পরেই জানা যাবে।

 

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget