এক্সপ্লোর

Record Alerts: এত দ্রুত আর কোনও দল করতে পারেনি, টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড গড়ল নতুন রেকর্ড

Fastest Fifty in Test Cricket: এমনটা আগে কখনও হয়নি। টেস্টে এটাই দ্রুততম পঞ্চাশ প্লাস স্কোর যে কোনও দলের। ইংল্য়ান্ডের হয়ে ওপেন করতে নেমেছিলেন বেন ডাকেট ও ওলি পোপ।

নটিংহ্য়াম: টেস্ট ক্রিকেটে এমনটা তো আগে কখনও হয়নি। টেস্টে ক্রিকেটে একেবারে টি-টোয়েন্টির আমেজে ব্যাটিং। আর সেই ব্যাটিং তাণ্ডব করেই নতুন রেকর্ড গড়ে ফেললে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট্রেন্টব্রিজের নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বেন স্টোকসের দল। সেখানেই মাত্র ৪.২ ওভারে বোর্ডে ৫০ এর ওপর রান তুলে ফেলল ইংল্য়ান্ড শিবির। এমনটা আগে কখনও হয়নি। টেস্টে এটাই দ্রুততম পঞ্চাশ প্লাস স্কোর যে কোনও দলের। ইংল্য়ান্ডের হয়ে ওপেন করতে নেমেছিলেন বেন ডাকেট ও ওলি পোপ। ডাকেট ১৪ বলে ৩৩ রান করেন এই পার্টনারশিপে ও পোপ ৯ বলে ১৬ রান যোগ করেন। 

এর আগে টেস্টে দ্রুততম পঞ্চাশ পেরনোর রেকর্ড ছিল ইংল্য়ান্ডের দখলেই। ১৯৯৪ সালে ৪.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে পঞ্চাশ প্লাস স্কোর করেছিল ব্রিটিশ ব্রিগেড। এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিলল ইংল্যান্ড শিবির। এই তালিকায় এবার তৃতীয় স্থানেও রয়েছে ইংল্যান্ড শিবিরই। ম্য়াঞ্চেস্টারে ২০০২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫ ওভারে পঞ্চাশ বা তার বেশি রান বোর্ডে তুলে ফেলেছিল ইংল্য়ান্ড শিবির। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

এই তালিকায় চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। তারা ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৫.২ ওভারে পঞ্চাশের গণ্ডি পেরিয়ে গিয়েচিল। ভারত এই তালিকায় রয়েছে পঞ্চম স্থানে। ২০০৮ সালে চেন্নাইয়ের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ রান বোর্ডে তুলতে মাত্র ৫.৩ ওভার খরচ করে ভারত। এছাড়া গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও মাত্র ৫.৩ ওভারেই পঞ্চাশ বা তার বেশি রান বোর্ডে তুলে ফেলেছিল টিম ইন্ডিয়া।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে ফের ইংল্যান্ড স্কোয়াডেই জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্ট থেকে জেমন অ্য়ান্ডারসন নতুন ভূমিকায় থাকবেন। ইংল্য়ান্ড ক্রিকেট দলের সঙ্গে মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন অ্যান্ডারসন। বাকি দুটো টেস্টে ইংল্য়ান্ডের বোলারদের ভুলত্রুটি শুধরে দেওয়া ও অভিভাবক হিসেবে দায়িত্ব সামলাবেন অ্যান্ডারসন। ৪১ বছরের অ্যান্ডারসন তাঁর কেরিয়ারের টেস্টে মোট ৭০৪ উইকেট নিয়ে শেষ করেছিলেন। শেষ ম্য়াচে ৪ উইকেট নিয়েছিলেন এই তারকা প্রাক্তন পেসার। মুত্থাইয়া মুরলিথরণ ও শেন ওয়ার্নের পরই তৃতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget