এক্সপ্লোর

IND vs ENG 4th Test: অশ্বিন-কুলদীপের স্পিন ফাঁদে নাজেহাল ইংল্যান্ড, এক সেশনেই পড়ল পাঁচ উইকেট

R Ashwin: তিন উইকেটের সুবাদে ঘরের মাঠে সর্বাধিক টেস্ট উইকেট নেওয়া ভারতীয় হয়ে গেলেন অশ্বিন।

রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) তৃতীয় দিনে দুরন্তভাবে ফিরে এল ভারত। দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের পাঁচ উইকেট ফেলে দিয়েছে টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারতীয় স্পিনাররা। আর অশ্বিন (R Ashwin) তিন ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) দুইটি উইকেট নেন। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১২০/৫। তিন উইকেটের সুবাদে ঘরের মাঠে সর্বাধিক টেস্ট উইকেট নেওয়া ভারতীয় হয়ে গেলেন অশ্বিন।

ভারতকে প্রথম সেশনে ৩০৭ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ৪৬ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্রুত গতিতে নিজেদের 'বাজ়বল' পরিকল্পনাতেই রান তুলতে আগ্রহী ছিল। সেইমতোই মূলত বেন ডাকেট আগ্রাসী ছন্দে ব্যাটিং শুরু করেন। ভঙ্গুর উইকেট বুঝে ভারত কিন্তু ফাস্ট বোলার নয়, বরং নতুন বলেই স্পিনারদের দিয়েই ইনিংস ওপেন করায়। সীমিত ওভারের ফর্ম্যাটে অশ্বিনকে প্রায়শই নতুন বলে বোলিং করতে দেখা যায়। তিনিই প্রথম ওভার বল করেন। তাঁকে সঙ্গ দেন রবীন্দ্র জাডেজা। অশ্বিন কিন্তু হতাশ করেননি। বেন ডাকেটকে ১৫ রানে ফেরান তিনি। আর এই উইকেটের সঙ্গে সঙ্গেই মুরলিধরনের কৃতিত্বে ভাগ বসান ভারতের তারকা স্পিনার।

ঘরের মাটিতে টেস্টে যুগ্মভাবে দ্রুততম বোলার হিসাবে ৩৫০ উইকেট নেন তিনি। এটি ভারতে অশ্বিনের ৫৯তম টেস্ট। ডাকেটকে আউট করার ঠিক পরের বলেই অলি পোপও অশ্বিনের শিকার হন। ১৯ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকানো ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও ক্রিজে দীর্ঘস্থায়ী হননি। তাঁকেও ১১ রানে ফেরান অশ্বিনই। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণ শুরু করেন ক্রলি ও জনি বেয়ারস্টো। ইনিংসের শুরুতেই শতাধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন বেয়ারস্টো। ক্রলিও অনবদ্য ছিলেন। ৭১ বলে অর্ধশতরানও পূরণ করেন ক্রলি। 

ঠিক যখন মনে হচ্ছিল ক্রলি ও বেয়ারস্টো ইংল্যান্ডকে বড় রানের দিকে নিয়ে যাবেন, তখনই দুরন্ত স্পিন বোলিংয়ে ইংল্যান্ড ওপেনারের মিডল স্টাম্প ছিটকে দেন কুলদীপ যাদব। ৬০ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও ব্যাট হাতে ফের একবার ব্যর্থ। কুলদীপের বল ইংল্যান্ড অধিনায়কের প্রত্যাশার থেকে খানিকটা নীচুই ছিল। চার রানে বোল্ড হন তিনি। স্পিনারদের দাপটেই ম্যাচে দুরন্তভাবে ফিরেছে টিম ইন্ডিয়া। দিনের শেষ সেশনেও ভারতীয় স্পিনাররা দাপট দেখাতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: গ্যালারি থেকে ভেসে এল 'জিমবাবর' ধ্বনি, সমর্থকদের কটাক্ষে মেজাজ হারালেন প্রাক্তন পাক অধিনায়ক

সেরা শিরোনাম

ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
Virat Kohli: কোহলির ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করতেও ভয়! অতীত ঘটনার উল্লেখ করে বিস্ফোরক প্রাক্তন ভারতীয় কোচ
কোহলির ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করতেও ভয়! অতীত ঘটনার উল্লেখ করে বিস্ফোরক প্রাক্তন ভারতীয় কোচ

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget