এক্সপ্লোর

Joe Root: মর্গ্যানকে টেক্কা দিয়ে ওয়ান ডে-তে নতুন রেকর্ডের মালিক হওয়ার হাতছানি রুটের সামনে

England Cricket: এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে রুট ১৭৮ ম্য়াচ খেলে ৬৯১৬ ম্য়াচ খেলেছে। ৪৮.০২ গড়ে রান করেছেন তিনি। ওয়ান ডে ফর্ম্যাটে তাঁর ঝুলিতে ১৭ সেঞ্চুরি ও ৪২টি অর্ধশতরান রয়েছে।

কার্ডিফ: টেস্টে স্বপ্নের ফর্মে রয়েছেন। যা চাপ বাড়াবে নিঃসন্দেহে ভারতীয় দল ও ভারতীয় বোলিং লাইন আপকে। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটেও এবার রেকর্ডের হাতছানি জো রুটের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী ১ জুন দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে ইংল্যান্ড। এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে রুট ১৭৮ ম্য়াচ খেলে ৬৯১৬ ম্য়াচ খেলেছে। ৪৮.০২ গড়ে রান করেছেন তিনি। ওয়ান ডে ফর্ম্যাটে তাঁর ঝুলিতে ১৭ সেঞ্চুরি ও ৪২টি অর্ধশতরান রয়েছে। ৮৭.০৩ স্ট্রাইক রেটে ব্য়াটিং করেছেন তিনি। 

ইংল্যান্ডের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক রানের মালিক অইন মর্গ্যান। ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে ৬৯৫৭ রান করেছেন ২২৫ ওয়ান ডে ম্য়াচে। তাঁর ব্যাটিং গড় ৩৯.৭৫। ১৩টি সেঞ্চুরি ও ৪২টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। রুটের সামনেও সুযোগ থাকছে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে ৭ হাজার রান পূরণ করার। প্রথম ওয়ান ডে ম্য়াচে ৬৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন বার্মিংহ্য়ামে এই ডানহাতি প্লেয়ার। জেডন সিলসের বলে আউট হয়ে ফিরেছিলেন তিনি।

আরও একটি রেকর্ড গড়ার হাতছানি রয়েছে রুটের সামনে। ইংল্যান্ডের জার্সিতে এই ফর্ম্য়াটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বধিক রান রয়েছে গ্রাহম গুচের। ৩১ ইনিংসে ৮৮১ রান করেছেন তিনি। গড় ৩০.৩৭। একটি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। রুট ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৬ ইনিংসে ৮৬১ রান করেছেন। ৬৬.২৩ গড়ে। চারটি সেঞ্চুরি ও সমসংখ্যক অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। 

কিছুদিন আগেই টেস্টে নজির গড়েছিলেন রুট। এদিন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, জ্যাক কালিসদের পর টেস্ট ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটার হিসাবে ১৩ হাজার রানের গণ্ডি পার করেন রুট।  এতদিন পর্যন্ত প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের দখলে দ্রুততম ব্যাটার হিসাবে ১৩ হাজার টেস্ট রান করার কৃতিত্ব ছিল। সেই রেকর্ড নিজের নামে করে ফেললেন রুট।

৩৪ বছর বয়সি রুট ১৫৩টি টেস্টে ৫০-র অধিক গড়ে এখনও পর্যন্ত ১৩০০৬ রান করেছেন। তাঁর আগে কেবলমাত্র চার ব্যাটার রয়েছেন। তাঁর হাতে সময় রয়েছে। টেস্টের সর্বাধিক রানসংগ্রাহক সচিন তেন্ডুলকরের থেকে কিন্তু খুব পিছিয়ে নেই রুট। সচিন টেস্টে সর্বাধিক ১৫৯২১ রান করেছেন। রুট কিন্তু অদূর ভবিষ্যতে তাঁকে রানের নিরিখে পিছনে ফেলেই দিতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
Indian Cricket: ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget