এক্সপ্লোর

IND vs ENG 1st Test: বল হাতে রুটের দাপটের পর ওপেনারদের দৌরাত্ম্য, তৃতীয় দিনের প্রথম সেশনশেষে ইংল্যান্ডের স্কোর ৮৯/১

India vs England 1st Test: প্রথম টেস্টের তৃূতীয় দিনের প্রথম সেশন শেষে ইংল্যান্ড ভারতের থেকে ১০১ রানে পিছিয়ে রয়েছে। 

হায়দরাবাদ: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের (India vs England 1st Test) তৃতীয় দিনের প্রথম সেশন ইংল্যান্ডের দখলে। দিনের শুরুতে মাত্র ১৫ রানের ব্যবধানে ভারতের তিন উইকেট তুলে ৪৩৬ রান টিম ইন্ডিয়াকে অল আউট করার পর মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৮৯/১। আপাতত ইংল্যান্ড ভারতের থেকে ১০১ রানে পিছিয়ে রয়েছে।

এদিনের শুরুতে ভারতের স্কোর ছিল সাত উইকেটের বিনিময়ে ৪২১ রান। রবীন্দ্র জাডেজা শতরানের দিকে অগ্রসর হচ্ছিলেন। অক্ষর ব্যক্তিগত অর্ধশতরান থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিলেন। ভারতীয় দল নিঃসন্দেহে ৫০০ রানের গণ্ডি পার করার আশায় ছিল। দিনের শুরুটা ভারতীয় দলের দুই অলরাউন্ডার অত্যন্ত দেখে শুনেই করেন। নিয়ন্ত্রিত ইংল্যান্ড বোলিংয়ের বিরুদ্ধে রানই করতে পারছিলেন না জাডেজা-অক্ষর।

১২১তম ওভারে ইংল্যান্ডের ত্রাতা হয়ে উঠেন জো রুট দুই বলে জাডেজা ও বুমরাকে আউট করেন ইংল্যান্ডের তারকা। মহম্মদ সিরাজ কোনওরকমে তাঁর হ্যাটট্রিক রুখে দেন। একদিকে যখন পরপর উইকেট পড়ছিল, তখন অপরদিকে উপস্থিত অক্ষর ভারতকে ৪৫০ রানের গণ্ডি পার করানোর জন্য একমাত্র ভরসা হয়ে উপস্থিত ছিলেন। তবে অক্ষরও ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না। ঠিক পরের ওভারেই রেহান আমেদের বলে সাজঘরে ফিরতে হয় তাঁকে। শূন্য রানে তিন উইকেট হারায় ভারত। 

 

এরপর ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট দুরন্ত গতিতে রান তুলতে শুরু করেন। তবে দলগত অর্ধশতরানের দোরগোড়ায় ক্রাউলিকে ৩১ রানে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন অশ্বিন। তবে আরেক ওপেনার বেন ডাকেট ক্রিজে উপস্থিত রয়েছেন। তিনিই অলি পোপকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডাকেট আপাতত ৩৮ ও পোপ ১৬ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় সেশনে কিন্তু ভারতের দ্রুত উইকেট তুলে নেওয়া ভীষণ প্রয়োজন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: চোখধাঁধানো ব্যাটিংয়ে দুরন্ত ট্রিপল হান্ড্রেড, প্রথম শ্রেণির ক্রিকেটে তন্ময়ের ইতিহাস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget