এক্সপ্লোর

Ranji Trophy: চোখধাঁধানো ব্যাটিংয়ে দুরন্ত ট্রিপল হান্ড্রেড, প্রথম শ্রেণির ক্রিকেটে তন্ময়ের ইতিহাস

Tanmay Agarwal: রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে প্রথম দিন শেষে মাত্র ১৬০ বলে ৩২৩ রানে অপরাজিত রয়েছেন তন্ময়।

হায়দরাবাদ: অরুণাচল প্রদেশের বিরুদ্ধে চোখধাঁধানো ইনিংসে ইতিহাসের পাতায় নাম লেখালেন হায়দরাবাদের তন্ময় আগরওয়াল (Tanmay Agarwal)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্লেট গ্রুপের ম্যাচে প্রথম দিন শেষে মাত্র ১৬০ বলে ৩২৩ রানে অপরাজিত রয়েছেন তন্ময়। মাত্র ১৪৭ বলে ট্রিপল হান্ড্রেড হাঁকান তিনি। এই ইনিংসের সুবাদেই সর্বকালীন ইতিহাস গড়লেন তন্ময়। প্রথম শ্রেণির ক্রিকেটে বলের নিরিখে এটি কোনও ক্রিকেটারের দ্রুততম ট্রিপল হান্ড্রেড।

তন্ময় মার্কো মারাইসের রেকর্ড ভাঙলেন। ২০১৭ সালে মারাইস বর্ডারের হয়ে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে ১৯১ বলে ট্রিপল হান্ড্রেড হাঁকিয়েছিলেন। এতদিন পর্যন্ত এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ট্রিপল হান্ড্রেড ছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে ফেললেন তন্ময়। তাঁর অনবদ্য ইনিংসের সুবাদেই প্রথম দিনশেষে হায়দরাবাদ ৩৫৭ রানে এগিয়ে রয়েছে। অরুণাচল প্রদেশকে ১৭২ রানে অল আউট করার পর হায়দরাবাদের দিনশেষে স্কোর এক উইকেটের বিনিময়ে ৫২৯ রান।  

পাশাপাশি বীরেন্দ্র সহবাগেরও রেকর্ড ভেঙে ফেললেন তন্ময়। এতদিন পর্যন্ত ২০০৯ সালে ব্রেবোর্ন স্টেডিয়ামে সহবাগের শ্রীলঙ্কার বিরুদ্ধে করা ২৮৪ রানই ভারতীয় হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে একদিনে সর্বোচ্চ রান ছিল। তবে সেই রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় হিসাবে এক দিনে ৩০০ রান করলেন তন্ময়। নিজের ঐতিহাসিক ইনিংসে তন্ময় ২১টি ছক্কা ও ৩৩টি চার মারেন। হায়দরাবাদ অধিনায়ক রাহুল সিংহ ১৮৫ বলে ১০৫ রানের ইনিংস খেলেন।

 

রাহুল ও তন্ময়, দুইজনের আগ্রাসী ব্যাটিংয়ে সম্পূর্ণ ব্যাকফুটে অরুণাচল। দুই ব্যাটার মাত্র ২৪২ বলে ৪৪৯ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। এই দুইয়ের ব্যাটিং বিক্রমে কার্যত অসহায় দেখায় অরুণাচল বোলিংকে। গোটা দিনে দুই ইনিংস মিলিয়ে উঠল ৭০১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে একদিনে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৯৪৮ সালে এসেক্স এবং অস্ট্রেলিয়ার ম্যাচে একদিনে ওঠা ৭২১ রান এই তালিকায় শীর্ষে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: হাঁটুতে চোট জ্যাক লিচের, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে চিন্তা বাড়ল স্টোকস বাহিনীর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget