এক্সপ্লোর

Euro 2024: আজ ইউরোয় ইংল্যান্ড-স্যুইৎজারল্যান্ড মহারণ, কেনদের আটকাতে পারবেন শাকিরিরা?

England vs Switzerland: সুইসরা ইতালিকে হারিয়ে দিয়েছিল শেষ ষোলোর ম্য়াচে। অন্য়দিকে, স্লোভেনিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গ্যারেথ সাউথগেটের দল।

ডুসেলডর্ফ: গতকাল ইউরো কাপে (Euro Cup 2024) একটা অধ্যায়ের সমাপ্তি হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ছিটকে গিয়েছে। পেপে, রোনাল্ডোরা তাঁদের শেষ ম্য়াচ খেলে ফেলেছেন। আজ আরও একটা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে খেলতে নামবে ইংল্যান্ড ও স্যুইৎজারল্যান্ড। ২০২১ সালে ফাইনালে খেলতে নেমেছিল ইংল্যান্ড। সেবার যদিও ইতালির বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁদের। এবারের ইউরোতে সুইসরা ইতালিকে হারিয়ে দিয়েছিল শেষ ষোলোর ম্য়াচে। অন্য়দিকে, স্লোভাকিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গ্যারেথ সাউথগেটের দল।

খাতায় কলমে ইংল্যান্ডকেই হয়ত ফুটবল বিশেষজ্ঞরা এগিয়ে রাখবেন। কিন্তু গতির সামনে থ্রি লায়ন্সদের পরাস্ত করতে পারেন শাকিরিরা। শেষ ষোলোর লড়াইয়ে গেলসেনকির্চেনে নির্ধারিত সময়ে গোলমুখ খুলতে পারেনি ইংল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে জুড বেলিংহামের বাইসাইকেল কিকে গোল করেন। এরপর অতিরিক্ত সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by UEFA EURO 2024 (@euro2024)

এখনও পর্যন্ত ইংল্যান্ড ও স্যুইৎজারল্যান্ড মোট ২৭ বার মুখোমুখি হয়েছে। কিন্তু এর মধ্যে ১৯ বার জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। তিন ম্য়াচে জয় পেয়েছে সুইসরা। পাঁচটি ম্য়াচ ড্র হয়েছে। 

কাদের ম্যাচ?

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে স্যুইৎজারল্যান্ড

কবে খেলা?

ম্যাচটি হবে ৬ জুলাই, শনিবার

কখন শুরু ম্যাচ?

ভারতীয় সময় শনিবার রাত ৯.৩০ থেকে ম্য়াচ শুরু

কোথায় ম্যাচ?

ম্য়াচটি হবে ডুসেলডর্ফ, জার্মানিতে

টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?

ভারতে সোনা স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ইংল্যান্ড বনাম স্য়ুইৎজারল্যান্ড ম্যাচটি। সোনি লিভে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।

সুইসদের বিপক্ষে শেষ পাঁচটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। কিন্তু চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি হ্যারি কেনরা। তবে ২০২১ সালে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ট্রফি। এবার আর সেই ভুল করতে চায় না গ্যারেথ সাউথগেটের দল।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget