এক্সপ্লোর

Nitish Reddy: থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছিল অ্য়াকাডেমিই, নীতীশের 'নায়ক' হওয়ার নেপথ্যের গল্প জানেন?

IND vs AUS 4th Test: ২১ বছরের এই তরুণের লড়াইয়ের সামনে বেশ নিষ্প্রভ মনে হচ্ছিল স্টার্ক-কামিন্সদের। কিন্তু আজকের নীতীশের এই জায়গায় পৌঁছানোর গল্পটা কিন্তু আরও বেশি আবেগপ্রবণ।

মেলবোর্ন: এই মুহূর্তে ভারতের সব ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। মেলবোর্ন টেস্টে ভারতের ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন প্রথম ইনিংসে দুরন্ত শতরান হাঁকিয়েছেন। ফলো অন বাঁচিয়েছেন। শনিবার মেলবোর্নের নীতীশের সেলিব্রেশন, তাঁর বাবার আনন্দ অশ্রু গ্যালারিতে, এমন অনেক টুকরো টুকরো মুহূর্ত তৈরি হয়েছে। ২১ বছরের এই তরুণের লড়াইয়ের সামনে বেশ নিষ্প্রভ মনে হচ্ছিল স্টার্ক-কামিন্সদের। কিন্তু আজকের নীতীশের এই জায়গায় পৌঁছানোর গল্পটা কিন্তু আরও বেশি আবেগপ্রবণ। বাবা মুতিয়ালা রেড্ডি নিজের চাকরি ছেড়ে দিয়েছিলেন। ছেলের জন্য অনেক শখ বিসর্জন দিয়েছেন। কিন্তু নীতীশের মেলবোর্নে সাফল্য়ের পেছনে বিরাট অবদান রয়েছে অন্ধ্র প্রদেশ ক্রিকেট বোর্ডেরও।

প্রাক্তন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ নীতীশের সাফল্যে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এক সাক্ষাৎকারে তিনি নীতীশের সম্পর্কে কথা বলতে গিয়ে ফিরে গেলেন ১০ বছর আগে। তিনি বলছেন, ''২০১৩-১৪ সাল হবে। আমি তখন অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্য়াসোসিয়েশনের ডিরেক্টর ছিলাম। সে সময় আমরা রেসিডেন্সিয়াল অ্য়াকাডেমি শুরু করেছিল অন্ধ্রপ্রদেশ ক্রিকেট বোর্ড। লক্ষ্য ছিল বাচ্চাদের বাছাই করে এনে তাঁদের থাকা, খাওয়া, পড়াশুনো ও অনুশীলনের সব বন্দোবস্ত করা ও তাকে গড়ে তোলা। নীতীশের বাবা সে সময় আমাদের কাছে এসেছিলেন, বলেছিলেন যে তাঁর কিছু সমস্যা চলছে। সেই সময় অনূর্ধ্ব ১৪ শিবিরের জন্য নীতীশকে আমরা বেছে নিয়েছিলাম। ওকে নেটে কিছুক্ষণ দেখার পরই মনে হয়েছিল যে নীতীশের মধ্যে বড় ক্রিকেটার হওয়ার ক্ষমতা রয়েছে।'' অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ পর্যায়ের অ্যাকাডেমিতে থেকে খেলেছেন নীতীশ। আর চলতি বছর টেস্ট ও টি-টোয়েন্টি দুটো ফর্ম্য়াটেই দেশের জার্সিতে অভিষেক হয়েছে নীতীশের। মেলবোর্নে শতরানের পরই অন্ধ্রপ্রদেশ সরকার নীতীশের জন্য় ২৫ লক্ষ টাকা আর্থিক পুরষ্কার ঘোষণা করেছে।

নীতীশের কাছে এটা শুধু সেলিব্রেশন ছিল না। বাবা সহ গোটা পরিবারকে গর্বিত করার মুহূর্ত ছিল। বাবাকে স্ট্যান্ডে বসে কাঁদতে দেখে নীতীশ নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁর কথায়, 'আমি দেখলাম বাবা কাঁদছে। আমি বাবাকে গর্বিত করার স্বপ্ন দেখতাম।' সিরাজও ক্রিজে টিকে থেকে তাঁকে উৎসাহ জুগিয়েছেন বলে জানান নীতীশ। বলেন, 'সিরাজের মানসিকতাই ছিল এরকম যে, তুমি খেলে যায়, আমি সামলে দেব। এতে আমি খুব উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি খুব খুশি হয়েছিলাম।'

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget