এক্সপ্লোর

Rajasthan Royals: দ্রাবিড়ের পর এবার রাজস্থান পরিবার থেকে আলাদা হচ্ছেন বাহুতুলে ও দিশান্তও

IPL: ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন করার পর রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে গত বছরের ৬ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছিলেন কিংবদন্তি প্রাক্তনী।

জয়পুর: রাহুল দ্রাবিড় সরে দাঁড়িয়েছিলেন আচমকাই। সরে দাঁড়িয়েছিলেন সিইও জ্যাক লুস ম্য়াকক্রামও। এবার রাজস্থান রয়্যালস পরিবার থেকে আলাদা হয়ে গেলেন সাইরাজ বাহুতুলে ও দিশান্ত ইয়াগ্নিক। দুজনেই রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। বাহুতুলে বোলিং কোচ হিসেবে ছিলেন। দিশান্ত ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছিলেন। এঁদের মধ্যে বাহুতুলে গত মরশুমেই যোগ দিয়েছিলেন রাজস্থান শিবিরে। তার আগে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ছিলেন।

ফিল্ডিং কোচ হিসেবে দীর্ঘ কয়েক মরশুম ধরে রাজস্থান শিবিরের সঙ্গে কাজ করছিলেন দিশান্ত। সম্প্রতি রাজস্থান পরিবার ছাড়া নিয়ে একটি পোস্টও করেছিলেন তিনি। সূত্রের খবর, গত মরশুমে দলের খারাপ পারফরম্য়ান্সের জন্য ম্য়ানেজমেন্ট রদবদল চাইছে। তার জন্যই একে একে দলের সঙ্গে আলাদা হয়ে যাচ্ছেন। আপাতত যা বোঝা যাচ্ছে সাঙ্গাকারার কোচিং স্টাফরা হতে চলেছে ট্রেভর পেন্নি, বিক্রম রাঠোর ও শেন বন্ড। 

ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন করার পর রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে গত বছরের ৬ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছিলেন কিংবদন্তি প্রাক্তনী। তবে তিনি পরবর্তী মরশুমে আর তাঁকে প্রধান কোচ হিসাবে দেখা যাবে না বলেই জানায় রাজস্থান রয়্যালস। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়, 'রাজস্থান রয়্যালসের তরফে জানানো হচ্ছে যে রাহুল দ্রাবিড় আইপিএল ২০২৬-র আগেই নিজের সফর সমাপ্ত করতে চলেছেন। বহু বছর রয়্যালসদের এই সফরের কেন্দ্রে ছিলেন রাহুল (খেলোয়াড় ও কোচ হিসাবে)। ওঁর নেতৃত্ব একটা গোটা যুগকে অনুপ্রাণিত করেছেন, দলের সকলের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাল পরিবেশ গঠনে সাহায্য করেছেন।'

ফ্র্যাঞ্চাইজির তরফে দাবি করা হয় সব কাটাছেঁড়া করার পর রাহুল দ্রাবিড়কে ফ্র্যাঞ্চাইজির তরফে আরও বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে দ্রাবিড় তা ফিরিয়ে দিয়েছেন। দলের তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, 'রাজস্থান রয়্যালস, দলের সকল খেলোয়াড় এবং গোটা বিশ্ব জুড়ে কোটি কোটি সমর্থকদের সকলে এই ফ্র্যাঞ্চাইজিতে রাহুলের অবদানের জন্য তাঁর প্রতি নিজেদের হৃদয় থেকে কৃতজ্ঞ।'

দ্রাবিড় ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দলের খেলোয়াড় এবং কোচ হিসাবে দায়িত্ব সামলেছেনতারপরে আবারও গত বছর ভারতীয় দলের কোচ হিসাবে চুক্তি শেষ হওয়ার পর তিনি কোচ হিসাবে ফ্র্যাঞ্চজিতে প্রত্যাবর্তন ঘটান। তবে তাঁর কামব্যাক সফরটা পরিকল্পনা যায়নিরয়্যালস গত আইপিএল মরশুমে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পায়।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget