এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?

Farokh Engineer On Sooryavanshi: কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার মনে করেন যে আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিতের সঙ্গে ওপেনে বৈভব সূর্যবংশীকে খেলানো হোক।

মুম্বই: জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স। এবার কি ওয়ান ডে ফর্ম্যাটেও জাতীয় দলে ঢুকে পড়তে চলেছে বৈভব সূর্যবংশী? বিহারের ১৫ বছরের কিশোর ওপেনারকে নিয়ে কিন্তু ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে নামেন রােহিত শর্মা ও ক্যাপ্টেন শুভমন গিল। কিন্তু কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার মনে করেন যে আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিতের সঙ্গে ওপেনে বৈভব সূর্যবংশীকে খেলানো হোক। গিলকে ব্যাটিং অর্ডারে নেমে যাওয়ার পরামর্শও দিয়েছেন প্রাক্তন এই উইকেট কিপার ব্যাটার।

বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী ও অজিত আগরকরের দৃষ্টি আকর্ষণ করে ইঞ্জিনিয়ার সংবাদ সংস্থা PTI-কে বলেন, 'গিল অনবদ্য প্লেয়ার। আমার মনে হয় ওর নিজেকে চার নম্বর পজিশনে ব্যাটিংয়ের জন্য উপযোগী করে তোলা উচিত। রোহিতের সঙ্গে বৈভব আসুক ওয়ান ডে ফর্ম্য়াটে। গিল এমন প্লেয়ার না যে প্রথম বল থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং করবে। সেক্ষেত্রে রোহিত যদি ওপেনে খেলে, তাহলে বৈভব আসলে লেফট-রাইট একটা কম্বিনেশনও দেখা যাবে।'

সূর্যবংশীর প্রশংসা করে ইঞ্জিনিয়ার আরও বলেন, 'বৈভবের মত ব্যাটার দলে থাকাটা খুবই তাৎপর্যপূর্ণ। ও মাঠের বিভিন্ন ফাঁকগুলো ভরাট করতে জানে। বিরাট কোহলি তিন নম্বর পজিশনে ব্যাটিং করুক আর গিল চার নম্বর পজিশনে নামুক।'

টি-টোয়েন্টি সিরিজে যেভাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাটিং করেছে বৈভব, তাতে সে ওয়ান ডে ফর্ম্য়াটের জন্যও তৈরি বলেই মনে করছেন ইঞ্জিনিয়ার।  তাঁর কথায়, 'এটা আশা করি বৈভবকে ওয়ান ডে ফর্ম্য়াটে খেলানোর সেরা সময়। ওকে ওয়ান ডে ফর্ম্য়াটেও প্রমোট করা হোক। আমি জানি না লোকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিরাট কিছু তফাৎ কেন খোঁজে। বৈভব যে ছন্দে আছে, তাতে ওয়ান ডে ফর্ম্য়াটেও নিজের সেরা পারফর্ম্যান্সই করবে ও। বৈভব নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছে। যেভাবে ছক্কা হাঁকায় মাঠে, তা সত্যিই চোখের শান্তি। ভারতের অন্য়তম সম্পদ ও।'

দুটো সিরিজে ব্যর্থ হলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তে দলের সর্বোচ্চ ৮১ রানসহ গোটা সিরিজ়ে মোট ১৫১ রান করে সিরিজ় সেরা হয় বৈভবই। পয়মন্ত হারেরেতে তিন ম্যাচের মধ্যে দুইটি অর্ধশতরান আসে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। সিরিজ় পকেটে পুরে বৈভবকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে শোনা যায়, 'বেশ ভাল লাগছে। দুই, তিন দিন হারারেতে এসে যে অনুশীলন করেছিলাম, সেটাও খুব ভাল ছিল। এখানেই তো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও খেলেছিলাম আমি, এই মাঠে খেলাটা আমি বেশ উপভোগই করি। অধিনায়ক থেকে কোচ, সকলেই আমার পাশে ছিলেন। তাই আমি খুব খুশি।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
Advertisement

ভিডিও

Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget