এক্সপ্লোর

IND vs ENG: ইংল্যান্ডে রুটদের সমস্যায় ফেলতে পারেন কুলদীপ, মনে করছেন ভরত অরুণ

Bharat Arun On Kuldeep Yadav: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবার ভালই পারফর্ম করেছেন। এমনকী ইংল্যান্ডে যাওয়ার আগে নিজের জীবনের দ্বিতীয় ইনিংসের গোড়াপত্তন করে গিয়েছেন চায়নাম্য়ান।

নয়াদিল্লি: পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে শুভমন গিলের (Shubhman Gill) নেতৃত্বে ইংল্যান্ডে উড়ে গিয়েছে ভারতীয় দল। সেই দলে রয়েছে তারকা লেগস্পিনার কুলদীপ যাদবও (Kuldeep Yadav)। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপকেই নেওয়া হয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবার ভালই পারফর্ম করেছেন। এমনকী ইংল্যান্ডে যাওয়ার আগে নিজের জীবনের দ্বিতীয় ইনিংসের গোড়াপত্তন করে গিয়েছেন চায়নাম্য়ান। বাগদান সেরেছেন ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে। লেডি লাকে কি জ্বলে উঠতে পারবেন কুলদীপ? বাঁহাতি স্পিনারের ভাল খেলার ব্যাপারে আশাবাদী ভরত অরুণ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ মনে করেন ইংল্য়ান্ড পেস ও বাউন্সি পিচেও কুলদীপ ভাল খেলবেন। 

ভরত অরুণ এক সাক্ষাৎকারে বলেছেন, ''রিস্ট স্পিনাররা সবসময়ই কার্যকরী ভূমিকা পালন করেন যে কোনও উইকেটে। বিশেষ করে খেলার শুরুতে। যখন উইকেট একটু শক্ত থাকে। তখন রিস্ট স্পিনাররা উইকেট থেকে সাহায্য পায়। সেখান থেকে উইকেট নেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে তাঁরা।''

অরুণ আরও বলেন, ''ইংল্যান্ডের মাটিতে রিস্ট স্পিনারদের মধ্য়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন, এমন বোলারের নাম বলতে গেলে সবার আগে উঠে আসবে শেন ওয়ার্নের নাম। কিন্তু আমি মনে করি কুলদীপও যথেষ্ট দক্ষতা সম্পন্ন এই ইংল্যান্ডের মাটিতে ভাল পারফর্ম করার বিষয়ে।'' বুমরা থাকলেও পেস অ্য়াটাকে নেই মহম্মদ শামির মত সিনিয়র বোলার। তা কি কিছুটা ব্যাকফুটে ফেলে দিতে পারে ভারতকে? কেকআরের বর্তমান বোলিং কোচ বলছেন, ''আমি মনে করি না যে বোলিং লাইন আপ দুর্বল। অবশ্যই কিছুটা অনভিজ্ঞ। কিন্তু এই দলের প্রত্যেক বোলারের সেই ক্ষমতা রয়েছে যেখান থেকে তারা ভাল পারফর্ম করতে পারবে।''

ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচে প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরে ভারত এ ৭ উইকেটের বিনিময়ে ৩১৯ রান তুলেছিল । শেষ ৩ উইকেটে ভারতীয় টেলএন্ডার ব্যাটাররা বেশি রান যোগ করতে পারেনি । টেলএন্ডারদের প্রতিরোধ ভেঙে পড়ে ইংল্যান্ড লায়ন্সের জোশ টাংয়ের সামনে । জোশ টাং তনুশ কোটিয়ানকে ১৫ রানে ক্লিন বোল্ড করেন, অন্যদিকে, অংশুল কম্বোজকে এলবিডব্লিউ আউট করেন । এই বোলারই তুষার দেশপাণ্ডে রান আউট করে ভারতীয় ইনিংসের সমাপ্তি ঘটান, স্কোর ছিল তখন ৩৪8। ইংল্যান্ড লায়ন্স দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান করেছে ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget