এক্সপ্লোর

Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফির পরই পাকাপাকি অবসর নিচ্ছেন রোহিত?

Gilchrist On Rohit: বিসিসিআই পরিষ্কার করে দিয়েছে যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতের নেতৃত্বেই ভারত খেলতে নামবে। এমনকী জুনে ইংল্যান্ডে মাটিতে টেস্ট সিরিজেও রোহিতকে ভেবেই দল সাজাতে চাইছে বোর্ড।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে কি দ্রুত অবসর নিতে চলেছেন রোহিত শর্মা? সিডনি টেস্টে ভারতীয় একাদশে ছিলেন না রোহিত। কিন্তু সেই ম্য়াচের সময়ই হিটম্য়ান জানিয়ে দিয়েছিলেন যে তিনি এখনই অবসর নিচ্ছেন না। ফর্মও খুঁজে বেড়াচ্ছেন হিটম্য়ান। বর্ডার গাওস্কর ট্রফিতে পাঁচটি ম্য়াচে ৩১ রান করেছিলেন রোহিত। এরপরই দেশজুড়ে রোহিতের অবসরের জন্য বারবার আওয়াজ উঠেছে। তবে বিসিসিআই পরিষ্কার করে দিয়েছে যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতের নেতৃত্বেই ভারত খেলতে নামবে। এমনকী জুনে ইংল্যান্ডে মাটিতে টেস্ট সিরিজেও রোহিতকে ভেবেই দল সাজাতে চাইছে বোর্ড। তবে প্রাক্তন অজি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর নিতে পারেন রোহিত। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে গিলি বলেন, ''আমি রোহিতকে ইংল্য়ান্ডে দেখছি না। ও হয়ত ওর কেরিয়ারের যাবতীয় সিদ্ধান্ত দেশে ফিরে নিতে চেয়েছিল। বাড়ি ফিরেই দুমাসের শিশুর সঙ্গে ওর দেখা হবে আবার। তখন ওকে ন্যাপি বদলাতে হবে ছোট্ট শিশুটির। আমার মনে হয় না ইংল্য়ান্ড সিরিজ নিতে রোহিত নিজেও কিছু আর ভাবছে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেটে ওর শেষ টুর্নামেন্ট হবে। তারপরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবে।''

এদিকে, রোহিতের পরিবর্তে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে দেখলেও অবাক হবেন না গিলক্রিস্ট। তিনি বলছেন, ''আমি বুমরাকে অধিনায়ক হিসেবে অবশ্যই আরও দেখতে চাই। পারথে ও সিডনিতে যেভাবে নেতৃত্ব দিয়েছে সত্যিই প্রশংসনীয়। এমনকী সিডনিতে চোট না পেলে ম্য়াচও হয়ত ভারত জিতে যেত। তবে বুমরা ছাড়া যদি বিরাট কোহলিকে ফের টেস্ট ফর্ম্য়াটে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে পাই, তাহলেও আমি অবাক হব না।''

বর্ডার-গাওস্কর ট্রফিতে রোহিত শর্মা ছয় ইনিংসে ৩১ রান করেছিলেন। বিরাট কোহলির ব্যাট থেকে প্রথম টেস্টে শতরান এলেও তারপর থেকে একবারও পঞ্চাশ রানের গণ্ডি অবধি পার করতে পারেননি তিনি। তাঁর মোট সংগ্রহ ১৯০ রান। ২৩.৯৫ গড়ে রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পরেই তারকা ত্রয়ীর ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছিল। তবে IANS-র রিপোর্ট অনুযায়ী আপাতত তিনি জনের ভবিষ্যৎ নিশ্চিত।

খবর অনুযায়ী খারাপ পারফরম্যান্সের ময়নাতদন্তের জন্য ভারতীয় বোর্ডের তরফে শীঘ্রই একটি বৈঠক আয়োজিত হবে বটে, তবে তাতে কাউকেই বাতিল করা হচ্ছে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget