এক্সপ্লোর

Gambhir On Suryakumar: ওঁকে টেস্টে সুযোগ দেওয়া হোক, সূর্যর শতরানের পরেই জোরাল দাবি গম্ভীরের

Suryakumar Yadav: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবের ১১২ রানের ইনিংসের পরেই তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়ার দাবি জানান গম্ভীর।

নয়াদিল্লি: বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২০২২ সালে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। বছর বদলালেও সূর্যর ব্যাটিং ফর্ম অব্যাহত। শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত অর্ধশতরান করেছিলেন। সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে শতরান হাঁকান সূর্য। ভারতের তারকা ব্যাটারের অনবদ্য শতরানের পরেই সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

টেস্টে সূর্য?

প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরও (Gautam Gambhir) সূর্যের ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ। সূর্যকুমারের অপরাজিত ১১২ রানের ইনিংসের পরেই তাঁকে ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়ার দাবি জানালেন গম্ভীর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গম্ভীর সূর্যের পক্ষে জোরাল সওয়াল করে লেখেন, 'দারুণ ইনিংস খেললে সূর্যকুমার যাদব। এবার ওঁকে টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়ার সময় এসেছে।'

 

 

এখনও অবধি ভারতের হয়ে টেস্ট ক্রিকেট না খেললেও, সূর্যর প্রথম শ্রেণির রেকর্ড কিন্তু বেশ ভাল। ৪৪.৭৫-র গড়ে সূর্যকুমার মুম্বইয়ের ৭৯টি ম্যাচে ১৩২টি ইনিংসে মোট ৫৫৪৯ রান করেছেন। তিনি ১৪টি শতরান ও ২৮টি অর্ধশতরান করেছেন। প্রসঙ্গত, তৃতীয় টি-টোয়েন্টিতে দুরন্ত ইনিংসের পর সূর্যকুমার যাদব তাঁকে স্বাধীনভাবে খেলতে দেওয়ার জন্য ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ধন্যবাদ জানান। রাজকোটে গোটা ইনিংসে একাধিক স্কুপ শট খেলেন সূর্যকুমার, যা দেখে বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই মুগ্ধ। সূর্য জানান কঠোর অনুশীলনই তাঁর দুরন্ত ধারাবাহিকতা ও ক্রিকেটের তথাকথিকত 'টেক্সট বুক'র বাইরের শট নিরন্তরভাবে খেলতে পারার আসল কারণ।

অনুশীলনই সাফল্যের চাবিকাঠি

সূর্য বলেন, 'ম্যাচের প্রস্তুতির সময় নিজেকে চাপের মুখে ফেলাটা ভীষণই জরুরি। অনুশীলনে যতটা চাপে নিজেকে ফেলব, ম্যাচে ততই ভাল খেলার সম্ভাবনা বাড়বে। এই সবকিছুর পিছনে আমার কঠোর পরিশ্রম রয়েছে। পিছনের দিকে বাউন্ডারিগুলি মাত্র ৫৯-৬০ মিটারের থাকে, তাই আমি সেই বাউন্ডারি পার করার চেষ্টা থাকি। কিছু কিছু সময় তো আগে থেকে কোন শট খেলব তা নির্ধারিতই থাকে। তবে অনেক সময় সেই শট খেলার মতো ঠিক জায়গায় বল না পেলে অন্য শট খেলতে প্রস্তুত থাকতে হয়। আমি সবসময় ফিল্ডারদের মাঝে ফাঁক খোঁজার চেষ্টা করি। দ্রাবিড়ও স্বাধীনভাবে আমায় নিজের খেলাটা খেলতে দেন।'

আরও পড়ুন: অধিনায়ক হার্দিকের ভরসাই সাফল্যের চাবিকাঠি, সিরিজসেরা হয়ে দাবি অক্ষরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget