এক্সপ্লোর

Gautam Gambhir: মা ICU-তে ভর্তি, ইংল্যান্ড থেকে দ্রুত দেশে ফিরলেন গৌতম গম্ভীর

Gautam Gambhir Update: ভারতীয় দল প্রস্তুতি ম্য়াচ খেলতে নামবে ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে। মনে করা হচ্ছে যে ভারতীয় দলের প্রথম টেস্টে শুরুর আগেই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।

নয়াদিল্লি: আর কিছুদিন পরেই শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে আচমকাই দেশে ফিরলেন গৌতম গম্ভীর। সূত্রের খবর, ভারতীয় দলের কোচের মা সীমা গম্ভীর হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। স্টোকসদের বিরুদ্ধে নামার আগে শেষবার ভারতীয় দল প্রস্তুতি ম্য়াচ খেলতে নামবে ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে। মনে করা হচ্ছে যে ভারতীয় দলের প্রথম টেস্টে শুরুর আগেই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার।

গত বৃহস্পতিবার ভারতীয় দলের যে অনুশীলন হয়েছে, তাতে ছিলেন না গম্ভীর। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে দলের এক সূত্র জানিয়েছেন, ''ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর দেশে ফিরে গিয়েছেন। পরিবারের একজনের শারীরিক অসুস্থতার জন্যই ওঁ দেশে ফিরে গিয়েছেন।''

আজ থেকে ভারতীয় দল ও ভারতীয় এ দলের মধ্যে চারদিনের প্রস্তুতি ম্য়াচ হওয়ার কথা। সেই ম্য়াচে ভারত থাকছেন না ইংল্যান্ডে। সেক্ষেত্রে ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ও বোলিং কোচ মর্নি মর্কেলের তত্বাবধানে খেলতে নামবে ভারতীয় দল। 

এদিকে, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। আট বছর পর ভারতীয় দলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন করুণ নায়ার। নিজের বহু প্রত্যাশিত কামব্যাক নিয়ে বিসিসিআইয়ের আপলোড করা এক ভিডিওতে করুণ নায়ারকে বলতে শোনা যায়, 'আবারও এই সুযোগ (দেশের হয়ে খেলার) পাওয়ায় নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান, কৃতজ্ঞ বলে মনে হচ্ছে। দুই হাতে এই সুযোগ লুফে নেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি নিশ্চিত মাঠে নামলে আমার প্রচুর ভিন্ন ধরনের অনুভূতি হবে, যেগুলি আমি এখন ভাষায় ব্যক্ত করতে পারব না। তবে হ্যাঁ, নিঃসন্দেহে ওটা একটা বিশেষ অনুভূতি হতে চলেছে।' 

করুণ নায়ার আপাতত বিদর্ভের হয়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। ২০২৪-২৫ সালের রঞ্জি ট্রফিতে তিনি বিদর্ভের হয়েই মোট ৮৬৩ রান করেছিলেন। তাঁর গড় ৫৩.৯৩। করুণ নায়ার চারটি শতরান ও দুইটি অর্ধশতরান করেন। এরপর সাদা বলের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে আট ইনিংসে ৩৮৯.৫০ গড় ও ১২৪.০৪ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৭৭৯ রান করেছিলেন। পাঁচটি শতরান আসে তাঁর ব্য়াট থেকে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছয় ইনিংসে ২৫৫ রান করেছিলেন তিনি। গড় ৪২.৫০ ও স্ট্রাইক রেট ১৭৭.০৮। এমন এক মরশুমের পর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটে। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget