এক্সপ্লোর

Hardik Pandya: 'বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে...' পরিস্থিতি যাই হোক, লড়াই থামাতে নারাজ হার্দিক

Indian Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের জার্সিতে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন হার্দিক পাণ্ড্য।

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়টা হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) জন্য একেবারেই ভাল কাটছে না। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের পয়েন্ট টেবিলে সবার নীচে শেষ করে। হার্দিকের নিজের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। শুধু কেরিয়ারের দিক থেকে নয়, তাঁর ব্যক্তিগত জীবনও বর্তমানে শিরোনামে উঠে আসছে। খবর অনুযায়ী তাঁর স্ত্রী নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে। হার্দিক নিজেই মেনে নিচ্ছেন যে তাঁর জন্য সময়টা ভাল কাটছে না। তবে তিনি ময়দান ছাড়তে নারাজ।

হার্দিকের মতে লড়াই না করলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছনো যায় না। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'আমি মনে করি যে সবসময় লড়াই করে যাওয়া উচিত। অনেক সময়ই জীবন আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। তবে সেই লড়াই থেকে সরে গেলে খেলার ময়দানে আমরা কখনই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারব না। হ্যাঁ, পরিস্থিতি সত্যি বলতে বর্তমানে বেশ কঠিনই। তবে নির্দিষ্ট একটা প্রক্রিয়া মেনে চলতে আমি বিশ্বাস করি। আগে যে পদ্ধতিতে সবকিছু করতাম সেইভাবেই বর্তমানে আবার সব করার চেষ্টা করছি। তবে এগুলো তো জীবনের অঙ্গ। ভাল, খারাপ দুই সময়ই আসে, আবার চলেও যায়। ঠিক আছে। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমায় আগেও যেতে হয়েছে এবং আগের মতো ফের একবার এই পরিস্থিতি কাটিয়ে উঠব আমি।'

এরপরেই হার্দিক দাবি করেন তরুণ হার্দিককে যত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, সেই তুলনায় এই লড়াই কিছুই নয়। তিনি বলেন, '৩০ বছরের হার্দিক পাণ্ড্য হওয়াটা ১৬ বছরের হার্দিক হওয়ার থেকে অনেক ভাল। তাই আমি আবার আগের সেই ১৬ বছর বয়সি হার্দিকের কাছে ফিরে যাই। গিয়ে প্রশ্ন করি কীভাবে ওই চ্যালেঞ্জ অতিক্রম করেছিলাম আমি। সেই সময় তো আমার কাছে না ছিল কোনও পরিষেবা, না তেমন সুযোগ সুবিধা। কঠোর পরিশ্রম করেই আমি সবটা পেয়েছি। তাই আমি বর্তমানে আবার সেই আগের সময়ে ফিরে গিয়ে নিজেকে প্রশ্ন করি। ওই ১৬ বছর বয়সি হার্দিকই আমার অনুপ্রেরণা।' 

হার্দিকের সাম্প্রতিক ফর্ম ভাল না হলেও, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেছেন। বিশ্বকাপে দাপুটে মেজাজে হার্দিকের প্রত্যাবর্তন ঘটবে কি না, এবার সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকেই অভিনব গল্ফে মাতলেন পন্থ-সূর্যকুমার যাদব 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget