এক্সপ্লোর

Rishabh Pant: জীবন বাজি রেখে পন্থকে বাঁচিয়েছেন, এবার সম্মানিত হলেন সুশীল

Rishabh Pant Update: হরিয়ানা রোডওয়েজের পক্ষ থেকে তাঁদের ড্রাইভার সুশীল কুমার এবং কন্ডাক্টর পরমজিতকে সম্মানিত করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সম্মানিত করা হবে এই ২ জনকে। 

চণ্ডীগড়: নিজের জীবন বাজি রেখে প্রাণ বাঁচিয়েছেন ঋষভ পন্থের। দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন লেগে যায়। যা দেখে তড়িঘড়ি বাস দাঁড় করিয়ে দেন সুশীল মান। হরিয়ানা রোডওয়েজের পক্ষ থেকে তাঁদের ড্রাইভার সুশীল কুমার এবং কন্ডাক্টর পরমজিতকে সম্মানিত করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সম্মানিত করা হবে এই ২ জনকে। 

হরিয়ানা রোডওয়েজের পক্ষ থেকে এক বিবৃততিতে জানানো হয়েছে, ''ওঁরা পানিপথ ফিরে আসার পর আমরা ওঁদের সংশাপত্র দিয়েছি। এছাড়াও একটি শিল্ড দেওয়া হয়েছে।''

সুশীল মান জানতেনই না যে, তিনি যাঁর প্রাণরক্ষা করেছেন, তিনি একজন সেলিব্রিটি। ভারতীয় ক্রিকেট দলের সদস্য। দেশকে জিতিয়েছেন একাধিক ম্য়াচ। অনেকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবেও চিহ্নিত করেছেন।

ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, 'হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী'।

কেমন আছেন পন্থ?

উদ্বেগে ছিল তামাম ভক্তকুল। তবে রাতের দিকে এল কিছুটা স্বস্তির খবর। জানা গেল, ঋষভ পন্থের (Rishabh Pant) মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি। যা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরা। 

শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন পন্থ। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। পাশাপাশি তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়েছে এদিনই।

তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি এদিন। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও। ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না। দেহরাদূনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকও তাঁর হাঁটু ও গোড়ালির চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget