এক্সপ্লোর

BCCI: টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব এসেছিল, কেন তা ফিরিয়ে দিলেন জয় শাহ?

Jay Shah: গত বছর ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপের আসর। এরপর আগামী বছরও মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের আসর আয়োজিত হওয়ার কথা।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ। কিন্তু কেন? স্বাধীনতা দিবসের দিন টাইমস অফ ইন্ডিয়ার অফিসে এসে সেই কথাই জানালেন বিসিসিআই সচিন। বাংলাদেশের মাটিতে চলতি বছরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা। কিন্তু সেদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ভারতকে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিল। জয় শাহ বলছেন, ''যখন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করার কথা বলা হয়েছে সেই সময় দেশে বর্ষাকাল চলবে। তা ছাড়া পরের বছর আমরা মহিলাদের বিশ্বকাপ আয়োজন করব। তাই এমন বার্তা যেন না যায় যে আমরা প্রতি বছরই কোনও না কোনও বিশ্বকাপ আয়োজন করছি।''

এছাড়াও দিন রাতের টেস্ট নিয়েও মুখ খোলেন জয় শাহ। দেশের মাটিতে দিন-রাতের টেস্ট আয়োজন করতে ইচ্ছুক নয় বিসিসিআই। এমনটাই জানিয়েছেন তিনি। জয় শাহ বলছেন, ''দিন-রাতের টেস্ট দেশের মাটিতে আমরা আয়োজন করতে চাই না। তার অন্য়তম কারণ কোনও ম্য়াচই পাঁচদিনে গড়ায় না। দর্শকরা টিকিট কেটে খেলা দেখতে আসেন। সম্প্রচারকারী সংস্থার বিরাট একটা খরচ থাকে। কিন্তু দু-তিনদিনে খেলা শেষ হলে প্রচুর লোকসান হয়। যাঁরা খেলা দেখতে আসেন, তাঁদের আবেগেরও একটা মূল্য আছে।''

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে খবর শোনা গিয়েছিল যে বিরাট কোহলি ও রোহিত শর্মা এই দুই সিনিয়র ক্রিকেটাররা খেলতে নামবেন দলীপ ট্রফিতে। কিন্তু দলীপ ট্রফির প্রথম রাউন্ডে নাম নেই দুই তারকা প্লেয়ারের। সেই প্রসঙ্গে বোর্ড সচিব জানিয়েছেন, ''বিরাট ও রোহিত খেলছে না। তবে ওঁরা ছাড়া বাকিরা সবাই খেলছে। যার প্রশংসা করা উচিত। ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার বুচিবাবু টুর্নামেন্টে খেলছে। বিরাট ও রোহিত যে পর্যায়ের ক্রিকেটার ওঁদের তো কখনও জোর করতে পারি না আমরা। চোটের বিষয়ও মাথায় রাখতে হয়। এছাড়াও বিদেশেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশেও আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটাররা সবসময়ই ঘরোয়া ক্রিকেট খেলেন না।''

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ৩-০ ব্যবধানে সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। তবে ওয়ান ডে সিরিজে হারতে হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট খেলতে নামবে ভারত।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget