এক্সপ্লোর

ICC Champions Trophy: ব্যাট হাতে ঝোড়ো ক্যামিও, বল হাতে পাঁচ উইকেট, আফগান ক্রিকেটে নতুন নায়ক ওমরজাই

AFG vs ENG: ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ৩১ বলে ঝোড়ো ৪১ রানের ইনিংস খেলেন ওমরজাই। আফগানিস্তান দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেললেও পরে বোর্ডে ৩২৫/৭ তুলে নেয়।

লাহোর: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে আফগানিস্তান। বলা যেতে পারে চলতি টুর্নামেন্টের সবচেয়ে রোমহর্ষক ম্য়াচ হয়েছে এই দুই দলের মধ্যে। জস বাটলারের দলকে ছিটকে গিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে আফগান শিবির। লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে আফগানদের জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান সেই ম্য়াচে। 

ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ৩১ বলে ঝোড়ো ৪১ রানের ইনিংস খেলেন ওমরজাই। আফগানিস্তান দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেললেও পরে বোর্ডে ৩২৫/৭ তুলে নেয়। যার অন্যতম কারিগর ছিলেন ওমরজাই। এরপর বল হাতে ৫৯ রানের বিনিময়ে ৫ উইকেট ঝুলিতে পুরে নেন। তাঁর ঝুলিতে ছিল ফিল সল্ট, জস বাটলার, জো রুট, জেমি ওভার্টন ও আদিল রশিদের উইকেট। 

বিশ্বের প্রথম প্লেয়ার হিসেবে ৪০+ স্কোর ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির একটি খেলায়। এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম বোলার যিনি বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলেন। তাঁর আগে কালিস, এনতিনি, ওরাম, ম্য়াকগ্রা এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই কী বার্তা স্টার্কের?

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সরে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। কেরিয়ারে বেশিরভাগ আইসিসি ট্রফিই জিতেছেন। টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে ওয়ান ডে বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ - সবই জিতেছেন। একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিই নেই তাঁর সাফল্যের ঝুলিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তিনি সরে দাঁড়ানোর পর উদ্বেগ তৈরি হয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরে। যে দলের হয়ে পরের আইপিএলে খেলবেন স্টার্ক। প্রশ্ন তৈরি হয়ে গিয়েছিল, আইপিএলে খেলবেন তো স্টার্ক? তাঁর চোট রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়।

নিজেই ধোঁয়াশা কাটিয়ে দিলেন অজি ফাস্টবোলার। প্যাট কামিন্স, মিচেল মার্শ, জস হ্যাজলউড, ক্যামেরন গ্রিনরা যখন চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন, তিনিও সরে দাঁড়ান। শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে স্টার্ক জানিয়েছিলেন যে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডও এরপর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে, ব্যক্তিগত কারণেই স্টার্ক খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget