এক্সপ্লোর

Virat Kohli: আইসিসি ফাইনালে আরও একবার ব্যর্থ, স্পিনের জালেই ফের আটকে গেলেন বিরাট

IND vs NZ: আইসিসি ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে আরও একবার ব্যর্থ হলেন কোহলি। ২ বল খেলে মাত্র ১ রান করলেন। ব্রেসওয়েলের বলে লেগবিফোর হয়ে যান প্রাক্তন ভারত অধিনায়ক।

দুবাই: আইসিসি ইভেন্টের ফাইনালে আরও একবার ব্য়র্থ হলেন বিরাট কোহলি। নিজের ৫৫০ তম আন্তর্জাতিক ম্য়াচ খেলতে নেমেছিলেন। ফর্ম নিয়েই নেমেছিলেন। শুধু ভয় ছিল স্পিনের বিরুদ্ধে কোহলির সাম্প্রতিক খারাপ ফর্ম। কথায় আছে না যেখনে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। ঠিক তেমনই হল। আইসিসি ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে আরও একবার ব্যর্থ হলেন কোহলি। ২ বল খেলে মাত্র ১ রান করলেন। ব্রেসওয়েলের বলে লেগবিফোর হয়ে যান প্রাক্তন ভারত অধিনায়ক। রিভিউ নিয়েছিলেন। কিন্তু তা কোনও কাজে আসেনি। তবে এই প্রথম নয়। আইসিসি ইভেন্টে এর আগেও বারবার ব্যর্থ হয়েছেন বিরাট। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকাটা---

এখনও পর্যন্ত পাঁচটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছেন বিরাট। মোট ঝুলিতে রান ১৩৮। মাত্র ২৭.৬০ গড়ে রান করেছেন। ফাইনালের মঞ্চে ব্যক্তিগত সর্বোচ্চ কোহলির ৫৪। ২০১১ সালে বিরাট ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ৩৫ রান করেছিলেন। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন। এই দুটো ইনিংস যদিও ভারতের জয়ের পক্ষে গিয়েছে। 

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে হেরে গিয়েছিল। সেই ম্য়াচে মাত্র পাঁচ রান করে মহম্মদ আমিরের বলে আউট হয়ে গিয়েছিলেন বিরাট। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেললেও সেই রানও কোনও কাজে আসেনি। সেই ইনিংসটিই আইসিসি ফাইনালে কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ। 

এদিকে, এদিন মাঠে নামতে নামতেই নতুন নজির গড়েন বিরাট। নিজের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামলেন কোহলি। এমনকী দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ৫৫০ আন্তর্জাতিক ম্য়াচ খেলে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক।বিরাটের আগে এই তালিকায় শুধু রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে মোট ৬৬৪টি ম্য়াচ খেলেছেন। ২০১৩ সালে অবসর নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ততদিনে ২০০ টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলে ফেলেছেন সচিন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বিরাট কোহলি ১২৩টি টেস্ট খেলেছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে ৩০২টি ম্য়াচ ও ৯৮টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ান ডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget