এক্সপ্লোর

ICC Men's Test Rankings: টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে জাডেজা, এগােলেন অশ্বিন, রোহিত, অক্ষর

Aswin And Jadeja: প্রথম টেস্টে ২ জনেই দলের জয়ে মূল ভূমিকা নিয়েছেন। ২ স্পিনার মিলে মোট ১৫ উইকেট নিয়ে নিয়েছেন। ভারতও ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নেয় প্রথম টেস্টে।

দুবাই: টেস্ট ক্রমতালিকায় তুমুল উন্নতি করলেন ভারতীয় ক্রিকেট দলের ২ অভিজ্ঞ সদস্য রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। বোলারদের ক্রমতালিতায় দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন। অন্য়দিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এলেন জাডেজা। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে ২ জনেই দলের জয়ে মূল ভূমিকা নিয়েছেন। ২ স্পিনার মিলে মোট ১৫ উইকেট নিয়ে নিয়েছেন। ভারতও ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নেয় প্রথম টেস্টে।

অশ্বিনের স্পিন বোলিংয়ের কােনও উত্তর ছিল না নাগপুরে অজি শিবিরের কাছে। প্রথম ইনিংসে ৪২ রানের বিনিময়ে অশ্বিন ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৩৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। মোট ম্যাচে ৮ উইকেট নেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ স্পিনার। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের থেকে ২১ পয়েন্ট পিছিয়ে রয়েছেন অশ্বিন। অন্য়দিকে জাডেজা নাগপুর টেস্টের প্রথম দিনেই ৪৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। যার মধ্যে স্মিথ ও লাবুশেনের উইকেট ছিল। জাডেজা দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন। 

ভারত অধিনায়ক রোহিত শর্মা নাগপুরে শতরান হাঁকানেরা পুরস্কার স্বরূপ ব্যাটারদের তালিকায় ১০ নম্বর থেকে ৮ নম্বরে উঠে এসেছেন। অলরাউন্ডারদের তালিকায় অক্ষর পটেল ৭ নম্বরে উঠে এসেছেন।

বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে না পারলেও, বেশ কিছু বড় সিরিজ জিততে সক্ষম হয় টিম ইন্ডিয়া। বিরাটের নেতৃত্বেই প্রথমবার অজিভূমে টেস্ট সিরিজ নিজেদের নামে করে ভারত। তাও এক নয়, দুই দুইবার। বিরাটের নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছয় দল। এখন বিরাট জমানা শেষ হলেও, প্রাক্তন অধিনায়কের বেশি গুণ রপ্ত করেছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

গুণ রপ্ত

রোহিত এই বিষয়ে বলেন, 'আমি বিরাটের অধিনায়কত্বে বেশ কিছু ম্যাচ খেলেছি। প্রতিপক্ষের উইকেট পড়ুক বা না পড়ুক, ও সবসময় প্রতিপক্ষকে চাপে রাখতে বদ্ধপরিকর ছিল। চাপের প্রভাবেই তো ভুলত্রুটি হয় এবং তার ফলেই সাফল্যও আসে। বিরাট অধিনায়ক থাকাকালীন এই গুণটা আমি ওর থেকে রপ্ত করেছি। আমি নিজেও এখন এই পদ্ধতিটা মেনে চলার চেষ্টা করি। প্রতিটি বলেই উইকেট নেওয়ার আশা বৃথা। সঠিক জায়গায় বল করে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে এবং পিচকেও সাহায্য করার সুযোগটা দিতে হবে।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget